টেক বার্তা

Hero Super Splendor: 125CC সেগমেন্টের অন্যতম জনপ্ৰিয় বাইক, জানুন দাম, ফিচার সহ অন্যান্য বৈশিষ্ট্য

Hero Super Splendor ভারতীয় বাজারে 125 cc মোটরসাইকেল সেগমেন্টে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাকে Hero Super Splendor বাইকের ইঞ্জিন পাওয়ার, মাইলেজ, ডিজাইন, ফিচার, দাম সহ প্রয়োজনীয় কিছু তথ্য দিতে চলেছি। সুপার স্প্লেন্ডার আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। ভারতীয় অটোমোবাইল বাজারে টু-হুইলারের চাহিদা সবচেয়ে বেশি।

বাইকের ফিচার

হিরো সুপার স্প্লেন্ডারে রয়েছে 124.7cc সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, 4 স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিন 10.7 পাওয়ার এবং 10.6 Nm টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনটি একটি 5 স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। এই ইঞ্জিন শুধু শক্তিশালীই নয়, জ্বালানি সাশ্রয়ীও। যার ফলে এই বাইকটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম। Hero MotoCorp দাবি করেছে যে এই বাইকটি প্রতি লিটারে 60-65 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। যা এটিকে এই সেগমেন্টের সর্বোচ্চ মাইলেজ মোটরসাইকেলগুলির মধ্যে একটি করে তুলেছে। বাইকটিতে দেওয়া নতুন গ্রাফিক্স এবং পেইন্ট স্কিম এটিকে একটি রিফ্রেশিং লুক দেয়।

বাইকের গঠনগত কিছু বৈশিষ্ট্য

সুপার স্প্লেন্ডার একটি টিউবুলার ডায়মন্ড ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি। এটির হুইলবেস 1273 মিমি এবং সিটের উচ্চতা 799 মিমি। এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিমি। বাইকটির সামনের দিকে টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন এবং পিছনে রয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন। যা খারাপ রাস্তায় আরামদায়ক রাইড প্রদান করে। এন্ট্রি-লেভেল সুপার স্প্লেন্ডারের সামনে এবং পিছনে 130 মিমি ড্রাম ব্রেক রয়েছে। টপ মডেলে রয়েছে 240 মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক।

দিল্লিতে ড্রাম ব্রেক ভেরিয়েন্টের এক্স-শোরুম 80,848 টাকা। যেখানে ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের দাম 84,748 টাকা (এক্স-শোরুম)।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026