ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Yamaha ও Aprilia এর খেলা হবে শেষ, Hero আনছে এই দারুন ম্যাক্সি স্কুটার, জানুন ফিচার ও দাম

Hero MotoCorp দেশের বৃহত্তম টু-হুইলার কোম্পানি। এর স্প্লেন্ডার প্রতি মাসে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল হয়ে থাকে। ভারতের মার্কেটে এই কোম্পানির বাইকের একটা আলাদা জনপ্রিয়তা আছে। সেগমেন্টের সমস্ত টু-হুইলারের তুলনায় এর বিক্রি অনেক বেশি। তবে কোম্পানি এই সেগমেন্টের স্কুটারের বিক্রি আরো বাড়াতে চায় বলে জানা যাচ্ছে। বর্তমানে হোন্ডা অ্যাক্টিভা দেশের এক নম্বর স্কুটার। এমন পরিস্থিতিতে কোম্পানি তার নতুন Hero Zoom 160 বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। কোম্পানিটি দীর্ঘদিন ধরে Zoom 160 প্রস্তুত করছে। এটা বিশ্বাস করা হচ্ছে যে এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিক্রয়ের জন্য উপলব্ধ করা হবে।

প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার

Hero Zoom 160 এই ভারতীয় নির্মাতার জন্য একটি গুরুত্বপূর্ণ স্কুটার, কারণ এটি প্রিমিয়াম স্কুটার বাজারে Hero-এর প্রবেশকে চিহ্নিত করবে। বর্তমানে Yamaha Aerox এই বিভাগে আধিপত্য বিস্তার করছে। Aerox হল ২০০ সিসি সেগমেন্টের একমাত্র স্কুটার যার একটি লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে। Hero আশা করছে Zoom 160 এর স্কুটার এই Yamaha Aerox এর সাথে লড়াই করবে ভালোভাবেই।

ম্যাক্সি স্কুটার-এর মতো ডিজাইন

এই স্কুটার সম্পর্কে যে জিনিসটা সবথেকে ভালো এবং আলাদা তা হল এর ADV-esque ডিজাইন। সামনের অ্যাপ্রোনের স্টাইলিং থেকে এটি স্পষ্ট হয় যে এটিতে দারুন ডিজাইনের এলইডি হেডলাইট এবং একটি লম্বা উইন্ডস্ক্রিন রয়েছে৷ সাইড প্রোফাইলটি ম্যাক্সি-স্কুটারের মতো, লম্বা বডি প্যানেল, একটি সেন্ট্রাল রিব এবং একটি টেল পার্ট রয়েছে এই স্কুটারে। দেখতে গেলে এটা বেশ আকর্ষণীয়, তবে এই স্কুটারের বিস্তারিত ফিচার এখনো অবধি জানা যায়নি।

দাম হতে পারে ১.৩০ লক্ষ টাকা

Hero Zoom 160 এর ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এটি ১৫৬cc, লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন পাবে বলে আশা করা হচ্ছে। এটি ৮,০০০rpm-এ ১৪bhp শক্তি এবং ৬৫০০rpm-এ ১৩.৭Nm টর্ক জেনারেট করবে। এই স্পেসিফিকেশনগুলি প্রি-প্রোডাকশন স্কুটারের। তবে, ফাইনাল স্কুটারের এরকমই কিছু স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা যায়। Hero Zoom 160 এর এক্স-শোরুম মূল্য প্রায় ১.৩০ লক্ষ টাকা হতে পারে। ভারতে, এটি Yamaha Aerox 155 এবং Aprilia SXR 160 এর সাথে প্রতিযোগিতা করবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026