বছরের পর বছর ধরে হিরো মোটোকর্প তার নামের প্রতি সুবিচার করে চলেছে। ভারতীয় বাজারে কমিউটার টু-হুইলার সেগমেন্টে আধিপত্য বজায় করে রেখেছে হিরো। বাজেট বাইকের পাশাপাশি প্রিমিয়াম বিভাগেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে সংস্থাটি সম্প্রতি হার্লে ডেভিডসন এক্স ৪৪০ এবং এক্সট্রিম ১৬৯ আর ৪ ভি চালু করেছে। এই দুই বাইক প্রিমিয়াম সেগমেন্টে থাকা বাইক হলেও অনেকেই কিনতে পারবেন। কারণ হিরো মোটোকর্প সবার আগে দেশের মধ্যবিত্ত পরিবারের মানুষের কথা মাথায় রাখে। আগামী দিনে চমক আরও বাকি রয়েছে বলে আশা করা হচ্ছে।
জয়পুরে হিরো মোটোকর্পের সেন্টার অফ ইনোভেশন অ্যান্ড টেকনোলজিতে সম্প্রতি আরও দুটি মডেল পরীক্ষা করতে দেখা গেছে। হিরো শিগগিরই তার এক্সট্রিম সিরিজ এক্সট্রিম ১২৫ আর বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এক্সট্রিম ১৬০ আর এর মতো একই এলইডি হেডল্যাম্প ডিজাইন ছাড়াও এটি একটি নতুন আকারে বড় ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট গ্রাব রেল এবং স্প্লিট সিট সহ বাজারে ছাড়া হবে বলে আশা করা হচ্ছে।
এতে হিরো গ্ল্যামার ১২৫-এর মতো পাওয়ারট্রেন থাকবে বলে অনেকের অনুমান। ১২৪.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন যুক্ত গ্ল্যামার ১২৫ ৭,৫০০ আরপিএম-এ ১০.৭২ বিএইচপি এবং ৬,০০০ আরপিএম-এ ১০.৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে বলে মনে করা হচ্ছে। এক্সট্রিম ১২৫ আর আরও শক্তি এবং টর্ক উত্পাদন করতে টিউন করা যাবে। এটি বাজাজ পালসার এনএস ১২৫ এবং টিভিএস রেইডারের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বী করতে পারবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…