ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Hero-র অসাধারণ অফার, মাত্র ১৬ হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন এই দুর্দান্ত বাইক

ভারতের অধিকাংশ মানুষ বাইক চালাতেই বেশি পছন্দ করে থাকেন এবং ভারতে এই মুহূর্তে বাইকের চাহিদা সবথেকে বেশি রয়েছে। দেশে বেশিরভাগ তরুনের বাইকের প্রতি একটা আগ্রহ থাকে। কিন্তু বাজেটের অভাবে তারা বাইক কিনতে পারেন না। আজকে আমরা আপনাদের জন্য এমন কিছু বাইক নিয়ে এসেছি যেগুলো আপনি খুবই সস্তায় আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন। আপনি যদি এই মুহূর্তে বাইক কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে এটার জন্য সবথেকে ভালো সময় আজকেই। এখন আপনি খুব সহজে হিরো এক্সট্রিম 160R বাইকটি কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই বাইকের সম্পর্কে বিস্তারিত।

এই বাইকে আপনারা ১৬৩ সিসি BS6 ইঞ্জিন পেয়ে যাবেন যা ফোল ভালভ প্রযুক্তিতে সজ্জিত। এই বাইকের ইঞ্জিনটি ১৬.৬ BHP শক্তি উৎপন্ন করতে পারে এবং ১৪.৪ NM টর্ক তৈরি করতে পারে। এই বাইক আপনার গতির নেশাকে আরো বাড়িয়ে দিতে পারে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৫ স্পিড গিয়ার বক্স, যার মাধ্যমে খুব সহজে আপনি বাইকে স্পিড তুলতে পারবেন। সিটি রাইড হোক কিংবা হাইওয়ে, সব ক্ষেত্রেই আপনাকে দুর্দান্ত অভিজ্ঞতা দেবে এই বাইক। ফলে প্রতিটি রাস্তায় আপনি মজাদার রাইড করতে পারবেন।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৩৭ mm টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ৭ স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক রিয়ার সাসপেনশন। এর মাধ্যমে আপনি যে কোন রাস্তায় খুব চমৎকারভাবে আপনার বাইক চালাতে পারবেন। স্পিড ব্রেকার হোক বা খারাপ রাস্তা, যেকোনো রাস্তায় এই বাইক আপনাকে আরামদায়ক রাইড দিতে পারে। এই বাইকে দুটি টায়ারে দেওয়া হয়েছে ডিস্কব্রেক। এছাড়াও সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম আপনারা পাচ্ছেন এই বাইকে। এই সংমিশ্রণে আপনি যেকোনো জায়গায় দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন এই বাইকের থেকে। এই বাইক আপনাকে আত্মবিশ্বাসসহ রাইডিং এর সমস্ত অভিজ্ঞতা দেবে।

এই নতুন বাইকে আপনি পেয়ে যাবেন শক্তিশালী এবং স্পোর্টস ডিজাইন। এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি হেডলাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যালয় হুইল। ফলে এই বাইকটি সব দিক থেকেই আপনার সমস্ত প্রয়োজন পূরণ করতে পারে। আপনার বাইকে কতটা জ্বালানি রয়েছে, ট্রিপ কতটা হল, সবকিছুই আপনারা পেয়ে যাবেন এই বাইকে। সব ধরনের অভিজ্ঞতা আপনার এই বাইকে থাকবে। এই বাইকে আপনারা সাইট স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, এবং হ্যাজার সুইচ এর মত বৈশিষ্ট্য পেয়ে যাবেন। এই বাইকের মাইলেজ অনেকটাই বেশি। এই বাইকে আপনারা ৪৯ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ পেয়ে যেতে পারেন। এই বাইকের দাম ১ লক্ষ ২৮ হাজার টাকা। তবে আপনি মাত্র ১৬ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে আপনি বাকি টাকার জন্য লোন নিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে ৯.৭% হারে ৩ বছরের জন্য সুদ দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026