পলিটিক্স

হাজির হতে বললেই এসএসকেএমে আশ্রয়, হাসপাতালের চিকিৎসকদের ভূমিকাকে কটাক্ষ বিচারপতির

মদন মিত্র হোক কিংবা ববি হাকিম, শোভন কিংবা অনুব্রত, প্রভাবশালী ব্যক্তি এবং রাজনীতিবিদরা অসুস্থ হলে ভর্তি হয়ে যান এসএসকেএম হাসপাতালে। উডবান ওয়ার্ডের দরজা যেন তাদের কাছে একেবারে অবারিত দ্বার। বারবার অসুস্থ হওয়ার এই অভিযোগ আদালতে বহুবার উঠেছে। আর এই তালিকা সম্প্রতি নাম জড়ালো আরেক প্রভাবশালী ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের। আদালতের হাজিরা এড়াতে কোনভাবেই এসএসকেএম তথা উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই নির্দেশের প্রায় মাস তিনেক পর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পর ভর্তি হয়ে গেলেন এসএসকেএম হাসপাতালে। রাজ্য সরকারের অধীনে সেই সুপার স্পেশালিটি হাসপাতালের ভূমিকা নিয়ে এবারে প্রশ্ন তুললেন বিচারপতি।

রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় কার্যত এসএসকেএম হাসপাতালকে ভৎসর্না করলেন বিচারপতি বিবেক চৌধুরী। বিচারপতির নির্দেশে সোমবার সকালে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। রবিবার বিচারপতি বিবেক চৌধুরী সাফ জানিয়েছিলেন, এস এস কে এম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের ভূমিকায় তিনি খুশি নন। বিচারপতি উল্লেখ করেছেন, সাম্প্রতিক ইতিহাসে যখনই কোন নেতাকে গ্রেফতার করা হয়েছে কিংবা তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে বলা হয়েছে, তখনই এসএসকেএম হাসপাতালে আশ্রয় নিয়েছেন সেই নেতারা। এভাবেই নেতারা জিজ্ঞাসাবাদের পর্ব সফলভাবে এড়িয়ে গিয়েছেন বলে মন্তব্য করেছেন বিচারপতি।

তিনি আরো বলেছেন, রাজনৈতিক নেতারা যখন বুঝতে পারেন তাদের আর জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা নেই, তখনই তাদের এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। এসএসকেএম এর দেওয়া মেডিকেল রিপোর্ট দেখিয়ে আদালতে হাজিরা এড়ানোর ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছেন বিচারপতি বিবেক চৌধুরী। পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় তার পর্যবেক্ষণ, বর্ষীয়ান মন্ত্রী, যার অপরিসীম ক্ষমতা রয়েছে এবং যিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তার পক্ষে অন্য রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে গুরুতর অসুস্থতা এবং চিকিৎসার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাজার হাজার যোগ্য প্রার্থীদের চোখের জলের অভিশাপ লাগবে।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পর থেকেই তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার ব্যাপারে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শারীরিক পরীক্ষার জন্য প্রথমে তাকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে আদালত হেফাজতের নির্দেশ দেবার পরে হঠাৎ করে তিনি ভর্তি হয়ে যান এসএসকেএম হাসপাতালে। এরপরে সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026