কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে আমফান, উত্তাল দীঘার সমুদ্র
ক্রমশ এগিয়ে আসছে আমফান। প্রতিনিয়ত শক্তি বাড়াতে বাড়াতে এগোচ্ছে তা। ইতিমধ্যে দীঘা থেকে মাত্র ২৪০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ‘অতি মারাত্মক’ এই ঘূর্ণিঝড়টি। এর মধ্যেই উত্তাল হয়ে উঠেছে দীঘার সমুদ্র। ৪ থেকে ৬ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। তীব্র জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। মারাত্মক আকার ধারণ করেছে দীঘার উপকূল। কিছুক্ষণের মধ্যেই পূর্ব মেদিনীপুরের এই দীঘা উপকূলে আছড়ে পড়তে চলেছে আমফান। যার জেরে কড়া সতর্কতা জারি করা হয়েছে দীঘা সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায়।
এলাকার বাসিন্দাদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নবান্নের পাশাপাশি কন্ট্রোল রুম খোলা হয়েছে দীঘাতেও। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাতেই দীঘা এসে পৌঁছেছেন রাজ্যের পরিবহন ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের দীঘা, নন্দকুমার, নন্দীগ্রাম, হলদিয়া এলাকায় ঝড়ের ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে প্রশাসন। নবান্নের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে জেলা প্রশাসনের সঙ্গে।
আমফান নিয়ে যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসনও। ইতিমধ্যে কাজে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪ টি টিমকে। আজ দুপুর নাগাদ উপকূলে আছড়ে পড়তে পারে আমফান। ঘূর্ণিঝড় পূর্ববর্তী আবহাওয়ার পরিবর্তন তেমনই ঈঙ্গিত দিচ্ছে। পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে সংলগ্ন এলাকাগুলোতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…