নিউজ

বেসরকারি স্কুলের ফি কমানোর নির্দেশ হাইকোর্টের

কলকাতা: করোনা পরিস্থিতিতে অনেকেই এখন কর্মহীন হয়ে পড়েছে। তা সে পরিযায়ী শ্রমিক হোক বা আইটি সেক্টরে কর্মরত আইটি কর্মী। অধিকাংশ মানুষ এখন দু’বেলা দু’মুঠো ভাতের যোগান দিতে নাকাল হয়ে পড়ছে। এমন অবস্থায় সন্তানের পড়ার খরচ চালানো খুব একটা সহজ ব্যাপার নয়। আর তাই এ কথা মাথায় রেখে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। করোনা পরিস্থিতিতে যাতে বেসরকারি স্কুলের ফি মকুব করা হয়, তার জন্যই আবেদন করা হয়েছিল। আর সেই আবেদনে এবার সারা দিল কলকাতা হাইকোর্ট। স্কুলের ফি কুড়ি শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে আদালতের ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি মকুব করা হয়েছে নন-অ্যকাাডেমিক ফি।

করোনা আবহে এখনও পর্যন্ত স্কুল বন্ধ। পঠন-পাঠন হচ্ছে ভার্চুয়ালি। কিন্তু তাও ফিতে কাটছাঁটের কোনও পরিকল্পনায় করেনি স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যে বিভিন্ন স্কুলের সামনে এই নিয়ে অভিভাবকদের বিক্ষোভ করতে দেখা গিয়েছে। অবশেষে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও সাড়া না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তাদের অভিভাবকরা। আর এবার তাদের আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট।

শুধু তাই নয়,এই ফি মকুব করার পরেও অভিভাবকদের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও কিছু সুবিধা দেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখার জন্য একটি তিন সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এই কমিটিতে রয়েছেন হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল, মামলাকারীর আইনজীবী এবং ব্যারিস্টার তিলক বসু।

তবে স্কুলের ফি কুড়ি শতাংশ কমানোর নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হলেও তা খুব একটা ফলপ্রসূ হবে না অভিভাবকদের ক্ষেত্রে, এমনটাই মনে করা হচ্ছে। কারণ, ইতিমধ্যেই শিক্ষাবর্ষ শুরু হয়ে গিয়েছে এবং অধিকাংশ অভিভাবক তাদের ছেলেমেয়েদের জন্য স্কুলের ফি দিয়ে দিয়েছেন। হাইকোর্ট এমন কোনও নির্দেশ দেওয়াও হয়নি যাতে দিয়ে দেওয়া কি ফেরত পাওয়া যাবে। তাই এই নির্দেশ খুব একটা সুবিধা করে দিতে পারল না অভিভাবকদের, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026