রাজ্য

“এক রাতে TET এর তালিকা প্রকাশ করলে পদক্ষেপ নেবে আদালত”, বক্তব্য আদালতের

“রাতারাতি নিয়োগ হলে পদক্ষেপ নেবে হাইকোর্ট।” প্রাথমিকে সাড়ে ১৬ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে বার্তা দিল কলকাতা হাইকোর্ট। এইদিন কোর্টে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিষয়ে মামলায় মামলাকারীদের দিক থেকে আইনজীবী আশঙ্কাপ্রকাশ করেন। বক্তব্য,” মালদা, বাঁকুড়ায় ৬ ঘণ্টায় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পুর্ণ করা হয়েছে। রবিবার ইন্টারভিউয়ের শেষ দিন সেই দিন রাতেই প্রস্তুত করে দেওয়ার আশঙ্কা দেখা গিয়েছে।” আইনজীবীর এই বক্তব্যের পরেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তার স্পষ্ট বক্তব্য,”রাতারাতি তালিকা প্রস্তুত করা হলে পদক্ষেপ নেবে।” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ১০ থেকে ১৭ এর মাঝে চলবে ইন্টারভিউ। যত তাড়াতাড়ি সম্ভব হবে তৈরি করা হবে নিয়োগ প্যানেল।

এইদিন আদালত তরফ থেকে আরও জানানো হয়েছে যে, আগামী সোমবার TET বিষয়ক সমস্ত মামলার শুনানি করা হবে। ৩ থেকে ৪ টি ক্যাটাগরিতে আদালত TET পরক্ষার মামলা শুনবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ এর ২৩ এ ডিসেম্বর প্রাথমিক সাড়ে ১৬ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক বোর্ড। যার পরের দিনই নিয়োগের বিজ্ঞপ্তির ঊপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন বেশ কিছুজন চাকরি প্রার্থী। মামলাকারী চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৪ সালের উত্তীর্ণ TET পরীক্ষার্থীদের থেকে এই শূন্যপদে নিয়োগ হওয়ার কথা। ঘটনা চক্রে এই বছর প্রশ্নে ছিল ভুল। ভুল প্রশ্নে অনেকেই নং পায়নি। যার ফলে অনেকে পাস করতে পারেননি। এখন সেই বিষয়েও চলছে একটি মামলা। সেই সব সমস্যা সমাধান তথা সংশোধন না করে কীভাবে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হল?

এরপরই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, TET উত্তীর্ণদের সমস্ত নথি যাচাইয়ের জন্য আগামী ৮ তারিখ পর্যন্ত সুযোগ দিতে হবে। যদি অনলাইনে অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই মামলাকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নথি জমা করতে পারবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026