নিউজ

আগামীকাল রাজ্যে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া পদক্ষেপ

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় দেদার ফাঁস হয়েছে প্রশ্নপত্র। পর্ষদ একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশ্নপত্র ফাঁস রুখতে। কিন্তু পরীক্ষা শেষে দেখা গিয়েছে হুবহু মিলে গিয়েছে আসল প্রশ্নপত্রের সঙ্গে ভাইরাল হওয়া প্রশ্নপত্র। ৪২ টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখা হলেও প্রশ্নপত্র ফাঁস রুখতে সফল হয়নি মধ্যশিক্ষা পর্ষদ।

আগামীকাল রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁস রুখতে। সমস্ত পরীক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে। তাদের কাছে মোবাইল ফোন আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার পরই তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষিকাদের কাছে মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন : ফের মেট্রো বিভ্রাট, শ্যামবাজারে সুড়ঙ্গে দীর্ঘক্ষণ আটকে এসি মেট্রো

এছাড়া যদি ছাত্র ছাত্রীদের কাছে মোবাইল ফোন, টুকলি পাওয়া যায় তবে তার পরীক্ষা বাতিল করা হবে। বাতিল হতে পারে রেজিস্ট্রেশনও। পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের উপর হামলা, পরীক্ষা কেন্দ্রে কোনো অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয় তবে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই গোটা ঘটনায় যদি স্কুলের গাফিলতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে অনুমোদন। প্রশ্নপত্র প্যাকেটে বারকোড থাকবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি মহুয়া দাস। এবার পরীক্ষার্থী গতবারের তুলনায় কমেছে ৫ হাজার। অপ্রিতিকর ঘটনা এড়াতে ২৫০ টি কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026