নিউজ

নতুন রেকর্ড গড়ল ভারত, একদিনে করোনা সংক্রমণ ৭৫ হাজারের বেশি

প্রতিদিনই কোনো না কোনোভাবে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ভারতে। ফের আরও একবার দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড গড়ে ফেলল ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৬০ জন। এই সংখ্যায় এখনো পর্যন্ত দৈনিক সংক্রমণ থেকে সর্বোচ্চ। এছাড়াও ভারতের প্রথম দৈনিক ৭০ হাজারের উপরে উঠলো। স্বাস্থ্যমন্ত্রীর পরিসংখ্যান অনুযায়ী বর্তমান সময়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৫ জন।

গত বুধবার অর্থাৎ ২৬ আগস্ট ভারতবর্ষে দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় হাজার ছাড়িয়ে গিয়েছিল। সেই ধারা বজায় রেখে বৃহস্পতিবারেও গত ২৪ ঘন্টায় ভারতে করোনাতে মৃত্যু হয়েছে ১,০২৩ জনের। ফলে এই পর্যন্ত ভারতবর্ষে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০ হাজার ৪৭২ জন।

তবে ভারতবর্ষ যেখানে আক্রান্তের নিরিখে প্রতিদিন রেকর্ড গড়ছে, সেখানে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার। এখনো পর্যন্ত ভারতে মোট করোনা জয়ীর সংখ্যা ২৫ লক্ষ ২৩ হাজার ৭৭২ জন। ফলে এখনো পর্যন্ত ভারতবর্ষে সক্রিয় রোগীর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৫ হাজার ৯৯১ জন। তবে সুস্থতার হার অনেকটাই বেড়েছে। প্রতি ১০০ জনের মধ্যে ৭৬ জন মানুষ এই যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরতে পারছেন। গত ২৪ ঘন্টায় ভারতবর্ষে মানুষ সুস্থ হয়ে বাড়ি এসেছেন ৫৬ হাজার ১৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ এর রিপোর্ট অনুযায়ী, বুধবার ভারতবর্ষে ৯ লক্ষ ২৪ হাজার ৯৯৮ টি কভিড টেস্ট করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতবর্ষে ৩ কোটি ৮৫ লক্ষ ৭৬ হাজার ৫১০ টি কোভিদ নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে যেহেতু আক্রান্তের পাশাপাশি সুস্থতার হার পাল্লা দিয়ে বাড়ছে, তাই রাজ্যের তথা দেশের মানুষের জনজীবন আবার খুব তাড়াতাড়ি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026