গুয়াহাটি: ভারতীয় অ্যাথলিট হিমা দাস (Hima Das) এ বার নয়া অবতারে। তিনি এখন অসম (Assam) পুলিশের ডিএসপি (Deputy Superintendent Police)। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে হিমা দাসকে অসম সরকার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নিয়োগ করল। নিয়োগপত্র হাতে পেয়ে উচ্ছসিত ধিঙ্গ এক্সপ্রেস। অসমের প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল হিমার হাতে নিয়োগপত্র তুলে দেন। হিমা দাস অসমের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, অসম অলিম্পিক কমিটি এবং ডিজিপি ভাস্কর জ্যোতি মহান্তকেও ধন্যবাদ জানিয়েছেন।
ছেলেবেলায় স্বপ্ন দেখতেন বড় হয়ে পুলিশ হবেন। হিমার সেই স্বপ্ন এ বার পূরণ হল। অসম পুলিশের ডিএসপি হওয়ার পর তিনি বলেছেন, “এখানকার সবাই জানেন, আমার আলাদা করে কিছু বলার নেই। স্কুলে পড়ার সময় থেকেই আমার পুলিশ অফিসার হওয়ার ইচ্ছে ছিল। একদিন আমার মাও সেই একই ইচ্ছের কথা বলেছিল।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…