বিনোদন

Ranu Mondal: টেম্পো করে বালি এনেছেন হিমেশ! অতীন্দ্রর পর হিমেশকে নিয়ে বেফাঁস মন্তব্য রানাঘাটের রানুর

কথায় আছে,প্রতিভা কখনও চাপা থাকে না। একদিন না একদিন তা আত্মপ্রকাশ ঘটবেই। এই কথাটা শুধু কথার কথা নয় বাস্তবেও সম্ভব তা প্রমাণ করে দেখিয়েছিলেন রানাঘাটের বৃদ্ধা রানু মণ্ডল। রেল স্টেনের প্লাটফর্ম থেকে সুদূর মুম্বই পাড়ি ছিল তাঁর প্রমাণ। তবে এই জার্নি-টা রূপকথার মতো শোনালেও বাস্তবে কিন্তু রানুর এই মুম্বাই সফর ছিল বেশ কঠিন। রানাঘাটের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে মুম্বাই স্টুডিয়োতে রানুর সাহায্য করেন অতীন্দ্র নামক একজন সমাজকর্মী। তাঁর হাত ধরেই এই বৃদ্ধার মুম্বাই সফর।

রানাঘাট স্টেশন থেকে রানুর গানের হাতে খড়ি। একটা গানেই অতীন্দ্রর হাত ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা বনে গিয়েছেন লতাকণ্ঠী রানু। পাড়ি দিয়েছিলেন মুম্বই মায়াপুরীতে।। রানাঘাট ষ্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে দিনাতিপাত করা রানু মণ্ডলের সেই বলিউড যাত্রা ছিল বেশ রোমহর্ষক৷ পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে দুটি গান প্লে-ব্যাকও করেছেন তিনি। তার মধ্যে ‘তেরি মেরি প্রেম কহানি’ গানটি বেশ হিট হয়। মুম্বাইতে হিমেশের হাত ধরে বলিউডে পরিচিত পেলেও নিজের অহংকারে আজ রানাঘাটের ঝুপড়িতে ফিরতে হয় রানুকে।

যে হিমেশ রেশমিয়া নিজের হাতে গায়ককে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু এখন তাঁর নামেই এবার বেফাঁস মন্তব্য করে বসলেন রানু মণ্ডল। এর আগেও অতীন্দ্রের নামেও নানান বেফাঁস মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিলেন তিনি। তিনি অতীন্দ্রকে ভগবানের চাকর বলেছিলেন। এবার বলিউড সুপারস্টার গায়ক হিমেশ রেশমিয়াকে বালি ফেলার কর্মচারীর সাথে তুলনা করলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানুকে এক ইউজার প্রশ্ন করেছিলেন, এখনও হিমেশ রেশমিয়ার সঙ্গে তাঁর কথা হয় কিনা? সঙ্গে সঙ্গে তিনি বলে বসেন, ‘হিমেশ রেশমিয়াকে এইতো ওই দিন দেখলাম ট্রাকে করে বালি নিয়ে আসতে। ছোট ট্রাক যেগুলোকে বলে টেম্পো’। এখানেই শেষ নয় তিনি আরো বলেন, হিমেশ রেশমিয়াকে তাঁর জানলার পেছনে বালি ফেলেতে দেখেছেন তিনি। এরপর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে ওঠে নেটিজেনদের হাসির রোল, ট্রোল এবং মিমের বন্যা। নানান মজাদার মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স।

কেউ লিখেছেন ‘আমিতো জানি তুমি কী’, আবার কারও মন্তব্য, ‘নাম যশ খ্যাতির থেকেও ওঁনার দরকার ছিল মানসিক চিকিৎসার’। যদিও রানু মণ্ডলের পক্ষে সরব হয়েছেন একাংশ নেটিজেন। কারণ অনেকেই জানেন রানু মন্ডল একজন মানসিক ভারসাম্যহীন মহিলা। তাই তাঁকে নিয়ে এহেন কুরুচিকর ট্রোলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। তাঁদের মন্তব্য, ওনার কথাবার্তা শুনে বোঝা যায় উনি মানসিকভাবে ভারসাম্যহীন। এমন একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে এভাবে বা হাসির পাত্র বানানো ঠিক নয়। তবে যাই হোক এই ভিডিও বেশ ভালোই ভাইরাল।

 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026