হিনা খান (Hina khan)-এর পরিবারের উপর দিয়ে বইছে বিপর্যয়ের ঝড়। এই মুহূর্তে দেশ জুড়ে চলছে রমজান মাস। ইসলাম ধর্মমতে, রমজান যথেষ্ট পবিত্র মাস। এইসময় মুসলমান ধর্মাবলম্বী মানুষরা রোজা রাখেন। কিন্তু এই পবিত্র রমজান মাসে হিনা খান হারিয়েছেন তাঁর সবচেয়ে কাছের মানুষ, তাঁর বাবাকে। 20 শে এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন হিনার বাবা। হঠাৎই এই ধরনের ঘটনায় শোকস্তব্ধ হিনার সমগ্র পরিবার।
কাশ্মীরে শুটিং করছিলেন হিনা। বাবার মৃত্যুসংবাদ শোনা মাত্রই হিনা শুটিং ছেড়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ হিনা। তাঁর বাবার শেষকৃত্য করার পর সোশ্যাল মিডিয়ায় বাবার স্মৃতিচারণ করেছেন হিনা। কিন্তু এর মধ্যেই তাঁর শরীরে অস্বস্তি বোধ হওয়ায় তিনি নিজের কোভিড টেস্ট করান। হিনার রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হিনা এই মুহূর্তে রয়েছেন হোম আইসোলেশনে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও বিধিনিষেধ মেনে চলছেন হিনা। হিনার কোভিড পজিটিভ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হিনার অনুরাগীরা তাঁর সুস্থতা কামনা করেছেন।
‘বিগ বস-11′-এর অন্যতম প্রতিযোগী হিনা জিততে না পারলেও কালার্স চ্যানেলের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। ‘ইয়ে রিস্তা কেয়া কহলাতা হ্যায়’ সিরিয়ালে ‘অকসারা’-র চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন হিনা। কিন্তু বলিউডে কেরিয়ার গড়ার লক্ষ্য নিয়ে সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন হিনা। তবে ‘কসৌটি জিন্দেগি কি,সিজন-2′-তে কমলিকার ভূমিকায় অভিনয় করেছেন হিনা। কিছুদিনের মধ্যেই সাহির শেখ (sahir sheikh)-এর সঙ্গে হিনার জুটি দেখা যেতে চলেছে একটি মিউজিক ভিডিওয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…