নিউজ

আলোর মুখ দেখছে রাজ্যবাসী, বন্ধ হওয়া কারখানা খুলছে হিন্দমোটরে

শ্রেয়া চ্যাটার্জি : গত বেশ কয়েক বছর ধরে বন্ধ হিন্দমোটর কারখানা। একসময় বেশ রমরমা ছিল এই কারখানার। এখন সেখানেই শুধুই স্মৃতি। কারখানার চারিদিকে গজিয়ে উঠেছে কাটা গাছ। প্রমাণ করে কারখানাটির জীর্ণ হয়ে গেছে। ইতিহাসের পাতায় চলে গিয়েছে তার নাম। কিন্তু হঠাৎই কারখানায় শোনা যাবে আবার আগের মতন মেশিনের আওয়াজ আনাগোনা হবে লোকজনের। কিন্ত আগে তো সেখানে তৈরি হতো চারচাকা গাড়ি এখন সেখানে কি তৈরি হবে? এখন অবশ্য সেখানে চারচাকা গাড়ি তৈরি হবে না তৈরি হবে তার থেকেও বড় কিছু জিনিস। কি অবাক হচ্ছেন তো? ইতালির এক সংস্থার হাত ধরে এই হিন্দ মোটর কারখানা কিছুটা আলোর মুখ দেখতে পাবে বলে ধারণা করা যাচ্ছে। এখানে তৈরি হবে মেট্রোরেলের কোচ।

মঙ্গলবার এই রাজ্যে বৈঠক হয়ে গেল শিল্পসচিব বন্দনা যাদবের সঙ্গে। এই সম্ভাবনা যাতে বাস্তবায়িত হয় তার জন্যই তারা চেষ্টা করছেন। প্রকল্পটি হলে মেট্রোর কোচ বড় ট্রেলারে সড়কপথে হিন্দমোটর থেকে পুনেতে নিয়ে যাওয়া হবে, আর সেই কারণেই এই কারখানা সংলগ্ন জায়গা অর্থাৎ টি এন মুখার্জি রোডের বিদ্যুৎবাহী তার কিছুটা উঁচু করার ব্যবস্থা করা হবে বলে জানানো হচ্ছে।

আরও পড়ুন : নতুন গ্যাস কানেকশনের সাথে ৫০ লক্ষ টাকার জীবন বিমা

হিন্দ মোটর কারখানা যদি এরকম ভাবে তার ভোল পাল্টে অন্য ভাবে মানুষের কাছে ফিরে আসে তবে তাহলে হুগলি শিল্পাঞ্চল এর খানিকটা উন্নতি ঘটবে। ১৯৫৪ সালে এই কারখানা তারপথ চলা শুরু করলেও ২০১৪ সালে তা থেমে যায়। তবে যেহেতু কারখানার আশপাশ অনেকদিন অব্যবহৃত তাই কারখানা টিকে আবার সচল করতে গেলে কারখানাটির একটু ভোলবদল করার দরকার। তাই কারখানার সংলগ্ন রাস্তা থেকে শুরু করে কারখানার পরিকাঠামোগত কিছু সংস্কার নিয়ে রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে ওই সংস্থাটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026