রাজ্য

সাধারণ মানুষের সমর্থনে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন হিরন, সঙ্গী দিলীপ ঘোষ

একুশে নির্বাচন একেবারে দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এখন প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার পর ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য অপেক্ষা করছে। রাজ্য জুড়ে চলছে বিধানসভা ভোটের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। অন্যদিকে পাল্লা দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচার। এবার গতকাল মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা হিরণ চক্রবর্তী। তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে হুডখোলা জিপে বেরিয়ে খড়গপুর ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

খড়গপুর সদর অঞ্চলে এবার বিজেপি পদপ্রার্থী হওয়ার টিকিট পেয়েছেন সদ্য বিজেপিতে যোগদান করা টলিউড অভিনেতা হিরণ চক্রবর্তী। দিলীপ ঘোষের খাসতালুক হলেও এখানে হিরণ চক্রবর্তী বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়ায় প্রথমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে এবার বিতর্ক ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিলীপ ঘোষের সাথে একই গাড়িতে হিরণ চক্রবর্তীকে দেখা গেল। এমনকি দিলীপ ঘোষ নিজেই অঞ্চলের বিজেপি প্রার্থী হিরন চক্রবর্তীর হয়ে প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর হিরণ চক্রবর্তী বলেছেন, “যখন যে রাজ্যে যে ক্ষমতায় থাকে সেখানে উপনির্বাচন হয়। এটা কি নির্বাচন হয়? রীতিমতো ভোট লুঠ হয়। ওরা ভোট লুট করে জিতে গেছে। তবে এবার আমরা জিতব।”

খড়গপুর অঞ্চলের ভোট দ্বিতীয় দফার একদম প্রথমের দিকে। ১ লা এপ্রিল হবে খড়গপুর সদর অঞ্চলে নির্বাচন। তার জন্যই গতকাল খড়গপুরের গোলবাজার এলাকার রামমন্দির থেকে র‍্যালি করে খড়গপুর মহকুমা শাসকের অফিসে মনোননয়ন জমা দেন হিরণ। মিছিলে দিলীপ ঘোষ শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুংকার দিয়ে বলেছেন, “আমরা আগেও এখানে জিতেছিলাম, আবার জিতব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026