মাইথোলজি

নৈহাটির বৃহৎ আকার কালীপুজোর রইলো আজানা ইতিহাস

কিছু আগেই মা ফিরে গেছেন বাপের বাড়ি তাই মর্ত্যবাসীর মন ঢেকেছে কালো মেঘে।তবে আর কিছুদিনের অপেক্ষা ফের ঢাকে কাঠি পরল বলে। আর কিছুদিন পরেই সাবেকিয়ানা, থিম আলোকসজ্জায় ভরে উঠবে এই শহর।কচি কাচাদের বাজি ফটকার আলোকে বিচ্ছুরিত হবে প্রত্যেকের মন।

“অসতো মা সত গময়। তমসো মা জ্যোতির্গময়। মৃত্যোর্মা অমৃত গময়”-মা আসছেন মায়ের আরেক রূপ কালীদেবীর আরাধিত হবেন সকলের কাছে। ভারতীয় সমাজের দুষ্টের দমন ও শিষ্টের পালন হিসেবে কালীপুজো করা হয়। কালীপুজোর আরেক নাম দীপাবলি উপনিষদের এর অর্থ ন্যায়ের কাছে অন্যায়ের পরাজয়।

দীপাবলি ভারত নেপাল শ্রীলংকা মায়ানমার মরিসাস সকল জায়গায় পালিত হয় আবার উত্তর ভারতীয় হিন্দুদের মতে দীপাবলীর দিনে দিনে শ্রীরামচন্দ্র 14 বছরের নির্বাসনে পর দেশে ফেরেন। নিজের পরম প্রিয় রাজাকে ফিরে পেয়ে এইদিন অযোধ্যা বাসীরা প্রদীপ জ্বেলে রাজধানী সাজিয়ে তোলে আকার জৈন মতে 527 খ্রিস্টপূর্বাব্দের মহাবীর দীপাবলি দিনে নির্বাণ লাভ করেছিলেন।

তবে পশ্চিমবঙ্গে নৈহাটির কালীপুজো খুব জনপ্রিয়। এইদিন নৈহাটি সেজে ওঠে দূর্গাপুজার চেয়েও অধিক সমারোহে পালিত হয় এই উৎসব।

84 বছর আগের কথা নবদ্বীপের রাস উৎসবে গিয়েছিলেন নৈহাটির বাসিন্দা ভবতোষ চক্রবর্তী। সেখানে বিশাল প্রতিমা দেখে ফিরে এসে সঙ্গে সঙ্গে ঠিক করেন যে কালীপুজো করবেন। তবে এখানে মা কালী কালী রূপে নন,পূজিত হন বড়মা রূপে। এই প্রতিমার উচ্চতা হয় 18 হাত। এখানের অভিনবত্ব এখানে যে নৈহাটির কোনো প্রতিমার উচ্চতা এর থেকে বড় হয় না আর বড়মার পুজো শুরু হলে তবেই অন্য পুজো শুরু হয়। আর এই বড়মার পুজো হয় বৈষ্ণব মতে।

পরবর্তী সময়ে বড় কালী হিসাবে এর এই পুজো জনপ্রিয় হয় যত সময় গেছে এই পূজার মাহাত্ম্য বেড়েছে পরবর্তী সময় নৈহাটি ঋষি অরবিন্দ রোডের এই পুজো টির নাম দেওয়া হয় বড় মায়ের পুজো ।বর্তমানে বাংলার যেকোন প্রান্তে বড়মা নামে প্রসিদ্ধ বড় মায়ের মন্দির। এই পুজো শুরু হয় লক্ষ্মী পূজার দিন পূর্ণিমার সময় কাঠামো পুজো দিয়ে। এরপর কালীপুজোর দিন থেকে চার দিন এই পুজো হয় এবং প্রত্যেক দিন আলাদা আলাদা ভোগ নিবেদন করা হয় ঐতিহাসিক সফর নৈহাটিতে বড় বড় কালীপূজা হওয়া সত্বেও প্রথমে এই প্রতিমার বিসর্জন করা হয়।

Written by – দেবস্মিতা ধর

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026