রাজ্য

লকডাউন এর মধ্যেই ভিড়ে ঠাসাঠাসি অবস্থায় অপেক্ষারত মহিলা জনধন একাউন্টের গ্রহকেরা

মলয় দে নদীয়া: লকডাউন ব্যাহত মূলত অনিয়ন্ত্রিত বাজার, এবং সঠিক তথ্য গ্রাহকদের মধ্যে না পৌঁছাতে পাড়ায় ব্যাঙ্কগুলির সামনে রোদ্দুরে ঠাসাঠাসি ভীড়, অস্বাস্থ্যকর পরিবেশ। গতকাল এবং আজ প্রায় প্রত্যেক ব্যাংকের সামনে প্রচুর লোক সমাগম দেখাগেলো। এর মধ্যে বেশির ভাগই মহিলা জনধন একাউন্ট এ প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত 500 টাকা জমা হয়েছে কিনা তা দেখার জন্যই কাতারে কাতারে মানুষ সারাদিন ব্যাপী, প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে লকডাউন এর মধ্যেই ভিড়ে ঠাসাঠাসি অবস্থায় অপেক্ষারত। অথচ প্রতিটা ব্যাংকের কিয়ক্স, ইএসপিএন, শাখাগুলিতে কবে কোন তারিখে টাকা ঢুকবে তার তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল।

অ্যাকাউন্ট খোলার সময় প্রদত্ত মোবাইল নাম্বারে ম্যাসেজও ঢুকেছে, তবুও ব্যাংকের বইটি আপডেট করিয়ে পুনঃ নিশ্চিত করানোর অতি উৎসাহী গ্রাহক অযাচিত ভিড় জমিয়েছিল আজ। এমনিতেই সমস্ত সরকারি পেনশন দেবার সময় বাড়তি চাপ ছিল ব্যাঙ্ক গুলিতে। ভুল তথ্য শুনে অনেক পুরুষ গ্রাহক ব্যাংক একাউন্টে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত 500 টাকা ঢুকেছে কিনা তা দেখার জন্য বাড়তি ভীড় করেছিল। বেশ কিছু জায়গায় উজালা প্রকল্পের বিনামূল্যে গ্যাস পাওয়ার সঠিক পদ্ধতি না জেনেই ভীড় করেছিল গ্যাস অফিস গুলির সামনে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026