রাজ্য

সরকারি কর্মীদের জন্য খুশির খবর, জামাইষষ্ঠীতে পূর্ন দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

বুধবার সারা পশ্চিমবঙ্গে পালিত হবে জামাইষষ্ঠী। আর এবারের জন্য জামাইষষ্ঠীতে ছুটি দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন সূত্রে নির্দেশিকা দিয়ে সমস্ত সরকারি এবং আধা-সরকারি কর্মীকে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতেই এ বছরে জামাইষষ্ঠী কাটতে চলেছে বাঙালির। তাই, মেয়ের বাবা-মা এবছরও তাদের জামাইকে খাওয়াতে পারবেননা মনের মত করে।

তবে করোনা বিধি মেনে হলেও সবাই কিছু না কিছু আয়োজন তো করছেনই। প্রত্যেক বাড়িতে বাড়িতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক বছর জামাইষষ্ঠীতে ছুটি থাকে না, তাই সপ্তাহের দিনগুলির মধ্যে জামাইষষ্ঠী পড়লে অসুবিধা হয় জামাইদের। কিন্তু এবারে আরো একবার পূর্ন দিবস ছুটি পাওয়ার পরে অত্যন্ত খুশি কর্মীরা। তবে জামাইষষ্ঠীর দিনে নতুন করে বেশ কিছু নিয়ম জারি করা হচ্ছে। যেখানে জানা যাচ্ছে বুধবার থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে সমস্ত অফিস খুলবে।

তবে বিষয়টি বেসরকারি অফিস এর ক্ষেত্রে হলেও সরকারি অফিসের ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে এই নিয়ম কাজ করবে। ১৭ তারিখ থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে সরকারি অফিসে। তার সাথেই বুধবার থেকে বেসরকারি অফিস খোলা শুরু হবে।

সঙ্গে, কর্মীদের পরিবহনের ব্যবস্থা করবে সেই নির্দিষ্ট অফিস। সর্বোপরি, ব্যবস্থা থাকবে ই পাসের। এছাড়াও আরও বিভিন্ন ধরনের নতুন নিয়ম জারি হচ্ছে পশ্চিমবঙ্গে, মূলত পশ্চিমবঙ্গের করোনা ভাইরাসের গ্রাফ দেখার পরেই তৈরি করা হয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026