ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: এই মেশিনের সাহায্যে বাড়িতে বসেই ব্যবসা, প্রতি মাসে ৫০ হাজার টাকার বেশি আয় করুন

আপনি কি আপনার চাকরি নিয়ে খুব একটা খুশি নন, এবং আপনি নিজের চেষ্টায় একটা নতুন ব্যবসা শুরু করতে চান। তাহলে আপনার জন্য আমাদের কাছে রয়েছে একটা দারুণ ব্যবসার আইডিয়া যার মাধ্যমে আপনি ঘরে বসেই প্রচুর টাকা উপার্জন করতে পারেন। খুব অল্প বিনিয়োগে ঘরে বসে শুরু করতে পারবেন আপনারা এই ব্যবসা। পাশাপাশি এই ব্যবসায় ভালো আয় করার সম্ভাবনাও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি এই ব্যবসা হল টি-শার্ট প্রিন্টিং এর ব্যবসা। আজকালকার প্রযুক্তি এবং ফ্যাশনের যুগে সবাই টি-শার্ট পরতে পছন্দ করেন। বিশেষ করে ভালো ভালো ডিজাইনের টি-শার্ট আজকাল ভারতের বাজারে ভালো বিক্রি হয়। এমন পরিস্থিতিতে আপনি যদি একটি টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবেন আপনি। ঘরে বসে মাত্র ৭০ হাজার টাকা দিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসা থেকে আপনি প্রতি মাসে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

কিভাবে শুরু করবেন ব্যবসা

টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে গেলে আপনার প্রথমত কিছু বিশেষ জিনিসের প্রয়োজন হবে। এর মধ্যে অন্যতম হলো প্রিন্টার, হিট প্রেস, কম্পিউটার, কিছু ভাল মানের কাগজ এবং টি-শার্ট এর কাঁচামাল। ছোট স্কেলে যদি আপনি কাজ শুরু করতে চান তাহলে ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে আপনি কাজ শুরু করতে পারেন। আপনি যদি মেশিনের মাধ্যমে কাজ করেন তাহলে এই টাকা আপনাকে খরচ করতে হবে। এক মিনিটে একটি টি-শার্ট আপনি তৈরি করতে পারবেন এই মেশিনের ব্যবহারে।

কোথায় বিক্রি করবেন টি-শার্ট?

আজকাল অনলাইনে ব্যবসা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। অনলাইন মার্কেটকে টার্গেট করে আপনি নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন। যেকোন ই-কমার্স প্লাটফর্ম এর মাধ্যমে আপনি নিজের ব্র্যান্ডের টি শার্ট বিক্রি করতে পারবেন। যদি আপনার ব্যবসা ভালো চলে অনলাইন মার্কেটে তাহলে আপনি অফলাইনেও এই ধরনের টি শার্ট বিক্রি করতে পারবেন। একটি সাধারণ প্রিন্টিং মেশিনের দাম হবে ৫০ হাজার টাকা। প্রিন্ট করার জন্য একটি সাধারণ মানের টিশার্টের দাম মোটামুটি ১২০ টাকার কাছাকাছি। প্রিন্টিং এর খরচ ১ টাকা থেকে ১০ টাকার মধ্যে পড়ে। আপনি যদি একটু ভালো কোয়ালিটির প্রিন্ট করতে চান তাহলে ২০ টাকা থেকে ৩০ টাকা খরচ হবে আপনার। আর এই টিশার্ট আপনি কমপক্ষে ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করতে পারবেন। মোটামুটি ৫০ শতাংশের বেশি মুনাফা আপনি প্রত্যেক টি-শার্ট থেকে পেয়ে যাবেন। এই ব্যবসা আপনার জন্য একটা ভালো ব্যবসা হয়ে উঠতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026