গ্যাস সিলিন্ডার লিক করছে বুঝবেন কি করে? বিপদ থেকে বাঁচতে জেনে নিন

আজকাল প্রতিটি রান্নাঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। সরকার ক্রমাগত এটি প্রচার করার চেষ্টা করছে।সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনারও উদ্দেশ্য ঘরে ঘরে যাতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো এবং সেই সাথে পরিবেশ দূষণ রোধ করতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের দিকে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে এই গ্যাস সিলিন্ডারের জন্য অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা থেকে বাঁচতে আপনাকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

প্রথমত গ্যাসের পাইপ কোনও রকমের কাপড় বা প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা যাবে না। সে ক্ষেত্রে পাইপ ফেটে গেলে বা লিক হলে ধরা পড়বে না। আর সেই থেকে বড় দুর্ঘটনা হতে পারে। গ্যাস লিক হচ্ছে বোঝার সঙ্গে সঙ্গে বাড়ির সব ইলেক্ট্রিক যন্ত্র অফ করে দিন। আর বাড়ির সমস্ত দরজা জানলা খুলে দিন যাতে ঘর থেকে গ্যাস বেরিয়ে যায়। গ্যাস লিক করতে শুরু করলে সিলিন্ডার থেকে রেগুলেটর আলাদা করে দিয়ে সিলিন্ডারের মুখে সেফটি ক্যাপও পরিয়ে দিতে পারেন।

এছাড়া খালি সিলিন্ডার থেকে গ্যাসের রেগুলেটর খোলার সময় আশেপাশে কোনও মোমবাতি, প্রদীপ জাতীয় জিনিস রাখবেন না। আর গ্যাস সিলিন্ডারের পাশে উনুন বা স্টোভ জ্বালাবেন না। সিলিন্ডারটি লম্বা পাইপের সাহায্যে উনুনের থেকে অন্তত তিন ফুট দূরে স্থাপন করতে হবে।

BharatBarta Desk

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026