ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

যত তাড়াতাড়ি সম্ভব হোম লোন পেতে চান? করে ফেলুন এই কাজগুলি, বিনা দ্বিধায় পাবেন লোন

আজকের দিনে বাড়ির স্বপ্ন সবার রয়েছে এবং সেই কারণে হোম লোন একটা দুর্দান্ত বিষয় হয়ে উঠেছে সবার জন্য। সমস্ত ব্যাংকিং এবং নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলি এখন গৃহঋণ অফার করে থাকে। কিছু টাকা ডাউন পেমেন্ট করে আপনি কিন্তু নিজের বাড়ি কেনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। বাকি টাকা আপনাকে পরে শোধ করতে হয় ব্যাংককে। গৃহঋণগ্রহীতা এই বকেয়া পরিমাণ সহজ কিস্তিতে পরিশোধ করতে পারেন এবং খুব সহজেই নিজের বাড়ি করার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন এই লোন নিয়ে।

কিন্তু হোম লোন নেওয়ার সময় অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। সব থেকে বড় বিষয়টা হলো ব্যাংকের লোনের অনুমোদন পেতে অনেক সমস্যা হয়। ঋণের জন্য আবেদন করার আগে তাই কিছু কাজ আপনাকে সেরে রাখতে হবে, যাতে আপনার কোন সমস্যা না হয়। প্রকৃতপক্ষে, সমস্যাটি সেই সমস্ত লোকেদের জন্যই বেশি প্রযোজ্য যারা কোনো প্রস্তুতি ছাড়াই হোম লোন নেওয়ার জন্য আবেদন করে ফেলেন। গৃহঋণ নেওয়ার সময় ব্যাংক আপনার উপর একটা তদন্ত করে এবং আপনার ক্রেডিট স্কোর এবং আয় চেক করে। কিন্তু আপনি যদি এই দুই ক্ষেত্রেই সমস্যায় পড়েন তাহলে কিন্তু ব্যাংক আপনাকে ঋণ নাও দিতে পারে। তাই আজ আমরা আপনাকে এমন কিছু টিপস দিতে চলেছি যা অনুসরণ করে আপনি হোম লোন অনুমোদনের সময় কমাতে পারেন।

প্রথমত আপনাকে হোম লোন নিতে হলে আপনার ক্রেডিট স্কোর ভালো করতে হবে। আপনার ক্রেডিট স্কোর উন্নত করতে সময়মতো আপনাকে অর্থ প্রদান করতে হবে। আপনি যদি কোন লোন নিয়ে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা পরিশোধ করার চেষ্টা করুন। শুধু তাই নয় আপনার ক্রেডিট রিপোর্ট চেক করতে থাকুন এবং কোন ভুল থাকলে তা সংশোধন করে ফেলুন। এর ফলে আপনার ঋণ পেতে সুবিধা হবে

দ্বিতীয়ত, প্রত্যেকটি ব্যাংকের কিন্তু নিজস্ব ঋণ দেওয়ার মানদন্ড রয়েছে। শুধুমাত্র প্রক্রিয়াকরণ ফি এবং সুদের হার ভিন্ন নয় বরং কিছু ব্যাংক অনুমোদনের সময় কম রাখে এবং কিছু ব্যাংক অনুমোদনের সময় বেশি রাখে। তাই যে ব্যাংকে আপনি ঋণের জন্য আবেদন করতে চান তার নিয়মগুলি ভালো করে জেনে নিন

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026