Categories: দেশনিউজ

RBI এর নতুন নিয়মে বাম্পার সুবিধা পাবেন হোম লোন গ্রহণকারীরা, দেরি না করে জেনে নিন এখানেই

বর্তমান মূল্যবৃদ্ধির সাথে টেক্কা দিয়ে চলতে গিয়ে এখন সাধারণ মানুষ মাসের শেষে কিছু মাত্র টাকা সঞ্চয় করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। আর অন্যদিকে লাফিয়ে বাড়ছে জায়গা জমির দাম। তাই এখন যদি কেউ বাড়ি করতে চান তাহলে তাকে অবশ্যই ব্যাংকের হোম লোনের দ্বারস্থ হতে হচ্ছে। অনেকেরই আজকাল হয়তো হোম লোন চলছে। তাদের হোম লোন চলছে তাদের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আরবিআই তাদের নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে যে এবার হোম লোন শোধ করার পরে আপনাকে রেজিস্ট্রেশন কাগজপত্র ফেরত পেতে ঝক্কি পোহাতে হবে না। বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিন।

অনেকেই অভিযোগ জানান যে লোন পরিশোধ করার পরও ব্যাংক রেজিস্ট্রেশন কাগজপত্র ফেরত দিতে অনেক সময় নেয়। তাই এবার আরবিআই নির্দেশিকা জারি করে জানিয়েছে যে ব্যাংক যদি হোম লোন শোধ করার পরেও কাগজপত্র ফেরাতে দেরি করে তাহলে ব্যাংককে বড় জরিমানা দিতে হবে। ঋণের পুরো টাকা পরিশোধের ৩০ দিনের মধ্যে সব কাগজপত্র ফেরত দিতে হবে। এই সময়ের পরে ব্যাঙ্ক যদি কাগজপত্র ফেরত না করে তবে তাদের ভারী জরিমানা দিতে হবে। প্রতিদিন ৫,০০০ টাকা জরিমানা করা হবে। জরিমানার টাকা সংশ্লিষ্ট সম্পত্তির মালিককে দিতে হবে।

RBI প্রকাশিত এই নতুন নিয়ম কার্যকর হবে ১ লা ডিসেম্বর, ২০২৩ থেকে। এছাড়া যদি কোনও ঋণগ্রহীতার সম্পত্তির নথি হারিয়ে যায়, তবে ব্যাঙ্ককে নথিগুলির নকল কপি পেতে গ্রাহককে সহায়তা করতে হবে। আর এর মাঝে যদি ঋণগ্রহীতার মৃত্যু হয় তাহলে বৈধ উত্তরাধিকারী সমস্ত কাগজপত্র পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026