ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Home Loan: দীপাবলীর আগেই সুখবর কেন্দ্রীয় সরকারের, ৫০ লাখ টাকা পর্যন্ত গৃহঋণে থাকবে সুদ ছাড়ের সুবিধা

চলতি সপ্তাহে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত পরিকল্পনাগুলি বাস্তবায়নের প্রস্তুতি সম্পর্কে গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। শহুরে দরিদ্র কিংবা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্যই এই পরিকল্পনা নরেন্দ্র মোদির। তাদের একটি পাকা বাসস্থানের স্বপ্নপূরণে উদ্যোগী প্রধানমন্ত্রী। এমনকি একটি বড় অঙ্কের গৃহলোন দেওয়ার পরিকল্পনাও রয়েছেন মোদির। ইতিমধ্যেই জানা গিয়েছে, চলতি সপ্তাহে ইএফসি আবাসন ও নগর মন্ত্রকের প্রস্তাবে সুদ ভর্তুকি প্রকল্পটির অনুমোদন করা হয়েছে।

চলতি বছরে দীপাবলীর আগেই সুখবর দিল কেন্দ্রীয় সরকার। এই সুদ ভর্তুকি প্রকল্পের জন্য সুদের ক্ষেত্রে ছাড় থাকবে। বলাই বাহুল্য, শহুরে দরিদ্র মানুষদের বাসস্থান ও বিদ্যুতের স্বপ্নপূরণ করবে এই প্রকল্প। জানা গেছে এই প্রকল্পের জন্য মোট ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ হবে। এই প্রকল্পের আওতায় যে সমস্ত গ্রাহকরা থাকবেন তারা গৃহঋণের জন্য ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থ সুবিধা পাবেন। এক্ষেত্রে ৩-৬ শতাংশ হারে সুদ ছাড়ের সুবিধা থাকবে।

ব্যায় অর্থ কমিটি অর্থাৎ ইএফসি দ্বারা ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে এই সুদ ভর্তুকি প্রকল্প। আর এর মাঝেই সৌরশক্তি নিশ্চিত করার পরিকল্পনাটিও গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। চলতি বছরের স্বাধীনতা দিবসেই এই পরিকল্পনাগুলো ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই এই প্রকল্পের সূত্র ধরে শহুরে মধ্যবিত্তদের পাকা বাসস্থান দেওয়ার পরিকল্পনাটি বাস্তবায়ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে যদি ঘরে ঘরে সৌরশক্তি সরবরাহের বিষয়টি অনুমোদিত হয়ে যায়, তবে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনেকটাই সফলতা পাবে। উল্লেখ্য, এই প্রকল্পটি ২০২৮ সাল পর্যন্তই বলবৎ করা হবে। পাশাপাশি প্রাপ্ত ভর্তুকির পরিমাণ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা করা হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026