জীবনযাপন

Skin Care Tips: রুপোর মত চকচকে করুন ত্বক, মুখে ব্যবহার করুন ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ফেসপ্যাক

আজকাল প্রতিনিয়তই উজ্জ্বল এবং মসৃণ ত্বক পাওয়ার আশায় মেয়েরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করে থাকে। তবে সাময়িক সময়ের জন্য ত্বকের উজ্জ্বল্য ভাব বৃদ্ধি পেলেও তা দীর্ঘস্থায়ী হয় না। যার ফলে প্রতিনিয়তই কেমিক্যাল প্রোডাক্টের ওপর নির্ভর করতে হয় মেয়েদের। তবে বিভিন্ন ধরনের এই কেমিক্যাল প্রোডাক্ট ত্বকের উন্নতির থেকে অবনতি করে বেশি। কিছু সময়ের জন্য ত্বকে উজ্জ্বল ভাব প্রকাশ পেলেও কেমিক্যালের জন্য পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিল সমস্যার মধ্য দিয়ে যেতে হয় মেয়েদের।

যার ফলে মেকআপ প্রোডাক্ট থেকে অনেক মেয়ে দূরে থেকে উজ্জ্বল এবং মসৃণ ত্বক পাওয়ার জন্য নানাবিধ ফেসপ্যাক ব্যবহার করে থাকে। দীর্ঘদিন ধরে ঘরোয়া পদ্ধতিতে এই সমস্ত ফেসপ্যাক ব্যবহার করার ফলে অনেকেই উজ্জ্বল ত্বকের অধিকারী হন। আজকের নিবন্ধে আমরা আপনাদের এমন দুটি ফেসপ্যাকের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই তৈরি করতে পারবেন এবং নিয়মিত ব্যবহার করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

১. লেবু এবং মধুর ফেসপ্যাক: এমনিতেই লেবু মানবদেহের ক্ষতিকারক পদার্থ নিষ্কাশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পাশাপাশি লেবুর পেস্ট ত্বক ফর্সা করতে খুবই সহায়ক। এটি বর্ণের উন্নতি করে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফর্সা ভাব ফিরিয়ে আনে এবং ত্বকের ক্ষতি কমায়।

ব্যবহারবিধি: ২ চা চামচ লেবুর রসের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি আপনার মুখে লাগান এবং ৩০ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

২. মসুর ডালের ফেসপ্যাক: উজ্জ্বল ত্বকের জন্য বেশিরভাগ মেয়ে এই ফেসপ্যাকটি ব্যবহার করে থাকে। মসুর ডাল ত্বকের মেলানিন নিয়ন্ত্রণে কাজ করে, যা দাগ দূর করে এবং গায়ের রং উন্নত করে। ফর্সা রং পাওয়ার জন্য মসুর ডালকে খুবই কার্যকরী প্রতিকার হিসেবে বিবেচনা করা হয়।

ব্যবহার বিধি: এই ফেসপ্যাকটি তৈরি করতে চার চামচ মসুর ডাল নিয়ে সারারাত ভিজিয়ে রাখুন।এর পর সকালে খুব সুন্দর করে পিষে নিন। এবার এতে অ্যালোভেরা জেল এবং এক চামচ লেবুর রস মিশিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করুন। এবার এই প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

Kriti Lekha Shome

Published by
Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026