চুল হল মুখের সৌন্দর্যের অন্যতম প্রধান চাবিকাঠি। আর ঠিক এই কারণেই হেয়ার ট্রান্সপ্লান্ট করার রমরমা বেড়েছে। খেয়াল করে দেখবেন বেশিরভাগ সিনেমা আর্টিস্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে যৌবন ধরে রেখেছেন। শাহরুখ থেকে সলমন কিংবা জনপ্রিয় অভিনেত্রী, প্রায় প্রত্যেকেই হেয়ার ট্রান্স্লান্ট করিয়েছেন। কিন্তু, যদি প্রথম থেকে চুলের যত্ন নেওয়া যায় তাহলে দীর্ঘদিন পর্যন্ত চুল জীবন্ত থাকে। আজকাল অনেকেরই খুব কম বয়স থেকে চুল ঝড়ে পড়ে যাচ্ছে, মাথার মাঝখানের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে। এছাড়া, চুলে খুশকি, ড্যামেজ হয়ে যাওয়ার সমস্যা তো রয়েছেই। এক্ষেত্রে একটা দুর্দান্ত ঘরোয়া রেমেডি আছে, যেটা আপনার চুল পড়া রোধ করতে সাহায্য করবে, চুল গজাতে সাহায্য করবে, পাশাপাশি চুলের গোড়া শক্ত করবে ও মসৃণ হবে। কি সেই উপাদান? অবশ্যই সেটা হতে পারে পেঁয়াজ (Onion) . আজকের প্রতিবেদনে জানানো হবে পেঁয়াজ এর সিরাম কীভাবে আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধি করবে।
পেঁয়াজ এর সিরাম কেন?
পেঁয়াজ ঘরোয়া ও সহজলভ্য উপাদান। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়। এটি চুল পেঁকে যাওয়ার আশঙ্কা কম করে। এছাড়া, পেঁয়াজের সিরামে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন। এগুলো চুল গজাতে ও চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে।
ঘরে যেভাবে বানাবেন পেঁয়াজের হেয়ার সিরাম
১. ছোট ছোট পেঁয়াজ কিনে এনে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন বা কুচিয়ে নিন।
২. একটি মসৃণ পিউরি তৈরি করতে ব্লেন্ডারে কাটা পেঁয়াজ ব্লেন্ড করুন।
৩. ওই পিউরি থেকে ছাঁকনি ব্যবহার করে পেঁয়াজ থেকে রস বের করুন, যতটা সম্ভব রস বের করুন।
৪. এই রসের সঙ্গে নারকেল তেল, ক্যাস্টর অয়েল এবং এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন সমপরিমাণে। ব্যাস, তৈরি সিরাম। কাঁচের বয়ামে সংরক্ষণ করুন।
ড্রপার দিয়ে রাতে চুলে মেখে হালকা ম্যাসাজ করে নিন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে তিনদিন করলেই দারুন ফল পাবেন হাতেনাতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…