জীবনযাপন

Kheerer Patisapta: শেষপাতে যদি পাওয়া যায় ক্ষীরের পাটিসাপটা, জমে যাবে শীতের মরসুমটা, রইল রেসিপি

পাটিসাপটা নামটা শুনলেই জিভে জল আসে আপামর বাঙালির। আর তা যদি ক্ষীরের হয় তাহলে তো আর কথাই নেই। তবে অনেকেই নারকেলের পুর দিয়েও পাটিসাপটা খেয়ে থাকেন। বলাই বাহুল্য, তার স্বাদও হয় লাজাবাব। শীতের মরশুমে এবং পিঠে পুলির উৎসবে পাটিসাপটা অন্যতম আকর্ষণীয় মিষ্টি। শীতের দিনে খাওয়া শেষে পাতে যদি এক দুই খানা পাটিসাপটার দেখা মেলে তাহলে হাসি ফোটে সকলেরই। তবে শুধুমাত্র বাড়িতেই নয়, আজকের দিনে দাঁড়িয়ে একাধিক নামীদামী মিষ্টির দোকানেও তৈরি হয় পাটিসাপটা এবং তার চাহিদাও বেশ। তবে কিনে খাবার থেকে তা যদি বানানো যায় বাড়িতে তাহলে তার স্বাদ হবে অতুলনীয়।

এই শীতের মরসুমে একদিন সময় করে বাড়িতেই বানাবেন নাকি ক্ষীরের পাটিসাপটা? যাদের মনে একটু হলেও ইচ্ছা জাগছে, চটজলদি পড়ে নিন নীচের তালিকা। কি লাগবে এই সুস্বাদু মন ভালো করা মিষ্টি বানাতে?

ক্ষীরের পাটিসাপটা বানাবেন কিভাবে?

উপকরণ:
ময়দা- ৭৫ গ্রাম, চালের গুঁড়ো-১০ গ্রাম, সুজি-৩০ গ্রাম, দুধ-২৮০ গ্রাম, চিনি-৩০ গ্রাম, নুন-১/৪ চা চামচ, ঘি- ৫ গ্রাম, ক্ষীর (দোকান থেকে কিনেও আনতে পারেন কিংবা বাড়িতেই বানিয়ে নিতে পারেন)।

রেসিপি:
• প্রথমে একটি পাত্রে ময়দা, চালের গুঁড়ো, সুজি, দুধ, চিনি ও নুনু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যে পাত্রে এই মিশ্রণটি বানাবেন, সেটি ঢাকা দিয়ে দু’ঘণ্টা রেখে দিতে হবে।
• এরপর গ্যাসে হালকা আঁচে চাটু কিংবা ফ্রাইং প্যান বসিয়ে সেটিকে গরম হতে দিতে হবে।
• এরপর ফ্রাইং প্যানে অল্প করে ঘি মাখিয়ে নিয়ে তাতে এই মিশ্রণটি এক হাতা করে দিয়ে তা ভালো করে ছড়িয়ে নিতে হবে।
• এরপর ঐ মিশ্রণটার উপর বানানো কিংবা কিনে আনা ক্ষীর পুর হিসেবে পরিমাণমতো দিয়ে দিতে হবে এবং খুন্তির সাহায্যে রোল করে পাকিয়ে হালকা আঁচেই উল্টেপাল্টে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পড়ে না যায়।

এরপর বাকি গুলোও ঠিক এই পদ্ধতিতেই বানিয়ে নিতে হবে। সময় করে একদিন বানিয়ে নিন এই ক্ষীরের পাটিসাপটা। যারা বাড়িতেই ক্ষীর বানিয়ে খেতে চান তাদের জন্য থাকলো ক্ষীরের রেসিপিও-
• প্রথমে একটি পাত্রে পরিমাণমতো দুধ বসান। হালকা আঁচে সেটিকে গরম হতে দিন।
• এরপর তার মধ্যে পরিমান মত চিনি মিশিয়ে দিন।
• এরপর একটি হাতা বা খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন যাতে দুধ পড়ে না যায় পাত্র থেকে।
• একটাসময় পর থেকে দুধ নিজের রং পরিবর্তন করতে থাকবে। ৬০-৭৫ মিনিট পর্যন্ত নাড়তে হবে তাহলেই তৈরি হয়ে যাবে হোমমেড ক্ষীর।

আর অপেক্ষা কিসের? চটজলদি বানিয়ে নিন ক্ষীরের পাটিসাপটা। শেষপাতে যদি দু’একটা পাটিসাপটার দেখা মেলে, তাহলে আর কোন কথা হবে না। শীতের দিনটাই একেবারে জমে ক্ষীর হয়ে যাবে।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026