Heels Cracked: এই ৫ পদ্ধতি অবলম্বন করলেই ফাটা গোড়ালি থেকে মুক্তি পাবেন, জানুন উপায়

শীতকালে ত্বক নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় সকলকে। তার মধ্যে অন্যতম হল ফাটা গোড়ালির সমস্যা। অনেকক্ষণ জলের মধ্যে দাঁড়িয়ে থাকলেও এই সমস্যা দেখা দেয়। শীতের শুরু থেকেই গোড়ালি খসখসে হতে শুরু করে। চাদর থেকে শুরু করে কম্বলে আটকে যায় পা, যা অন্যতম অস্বস্তির কারণ। অনেকক্ষেত্রে চূড়ান্ত ব্যথাও হয়ে থাকে। শুধুমাত্র ক্রিম লাগিয়ে গোড়ালি শীতের দিনে মসৃণ, নরম রাখা যায় না। তবে পাঁচটি এমন ঘরোয়া পদ্ধতি রয়েছে যা অবলম্বন করলে শীতের দিনে মুক্তি পাওয়া যেতে পারে খসখসে গোড়ালি থেকে।

১) মধু- এক গামলা হালকা গরম (ত্বকের পক্ষে উপযোগী) জলে এক কাপ মধু মিশিয়ে নিতে হবে। সেই জলেই কুড়ি মিনিট পা ডুবিয়ে বসে থাকতে হবে। শীতের ক্রিম লাগানোর পাশাপাশি সপ্তাহে যদি দু-তিনবার এই পদ্ধতি অবলম্বন করা যায়, তাহলে খসখসে গোড়ালি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

২) কলা- এটি খসখসে গোড়ালি থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটি পদ্ধতি। দুটো পাকা কলা নিয়ে তার পেস্ট বানিয়ে নিতে হবে। সেটি ফুট মাস্ক হিসেবে লাগিয়ে নিতে হবে গোড়ালি থেকে পায়ের পায়ের পাতা পর্যন্ত। ২০ থেকে ২৫ মিনিট রেখে দিয়ে তারপরে ধুয়ে নিতে হবে। এই ফুট মাস্ক স্কিনকে হাইড্রেট করে, ড্রাই হতে দেয় না।

৩) নারকেল তেল- শীতকালে সারাদিনে ২ থেকে ৩ বার যদি পায় নারকেল তেল লাগানো যায় তাহলে স্কিন নরম থাকে। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি গোড়ালিতে লাগিয়ে শোয়া যায়, তাহলে তা নিঃসন্দেহে উপকার দেয়। তবে প্রতিদিন এই উপায় মেনে চললেই উপকার পাওয়া যাবে।

৪) অ্যাপেল সাইডার ভিনিগার- এক গামলা হালকা গরম জলে অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে একটা পাতি লেবুর বাইরের অংশটা ঘষে দিয়ে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে অন্তত কুড়ি মিনিট পার ডুবিয়ে বসে থাকতে হবে। আর এই উপায় সপ্তাহে কয়েকবার অবলম্বন করলে তা নিঃসন্দেহে ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে।

৫) অ্যালোভেরা জেল- একটি বাটিতে দু চা চামচ এলোভেরা জেল ও এক চা চামচ গ্লিসারিন একসাথে মিশিয়ে নিতে হবে। আর সেই মিশ্রণটি প্রতিদিন গোড়ালিতে লাগালে উপকার পাওয়া অবধারিত। উল্লেখ্য, অ্যালোভেরা ও গ্লিসারিন স্কিনকে হাইড্রেট করে। পাশাপাশি গোড়ালির ত্বককে নরম রাখতেও সহায়তা করে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026