শ্রেয়া চ্যাটার্জি – উচ্চ শিক্ষা লাভ করে চাকরি না পেয়ে অনেকেই বেছে নিয়েছেন গৃহশিক্ষকতার কাজ। অনেকে আবার অন্যান্য কাজের পাশাপাশি সখের এই কাজটি করে থাকেন। আবার কারুর কারুর রুটি-রোজগারের প্রধান মাধ্যম হলো গৃহশিক্ষকতা। যারা সখে করেন তাদের প্রসঙ্গ নয় থাকলো, কিন্তু যাদের রুটি-রোজগারের প্রধান মাধ্যম এই গৃহশিক্ষকতা, লকডাউনের জেরে তাদের পড়ানো প্রায় বন্ধ। অনেকেই নিজের বাড়িতে টিউশন পড়ান, আবার কেউ কেউ বাড়ি ভাড়া করে টিউশন পড়ান।
বাড়ি ভাড়া করে যারা পড়ান ছাত্র-ছাত্রী আসুক বা না আসুক ভাড়া তাদের দিতেই হবে, সংসার সামলে, বাড়ি ভাড়া দিয়ে মাসের শেষে যদি টাকা উপার্জন না হয় তাহলে কেমন পরিস্থিতি হতে পারে তা একমাত্র এরাই জানেন। অনেকেই শুরু করেছেন অনলাইন ক্লাস করতে, তবে ইন্টারনেটের করুন দুর্দশার জন্য এইভাবে ক্লাস নেওয়াটাও অসম্ভব হয়ে পড়ছে। লকডাউন ৩রা মে পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ফলে এপ্রিল মাসে পড়ানোর টাকা পাওয়ারও কোন সম্ভাবনা নেই। অনেকেই হয়তো এই টিউশনির টাকায় নিজের পড়াশোনার খরচ চালায়।
লকডাউন এর ফলে টিউশন বন্ধ হওয়ার জন্য নিজেদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে না তো? এমন ভয় অনেকেই পাচ্ছেন। জমানো টাকায় হাতও দিয়েছেন অনেকে। এইভাবে জমানো টাকা খরচ করে কতদিন চলতে পারে? সবমিলিয়ে অধিকাংশ গৃহ শিক্ষকদের এখন দুর্বিষহ অবস্থা। লকডাউন না উঠলে তাদের এই সমস্যার সমাধান কিভাবে হবে তা জানা নেই। তবে গৃহ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়েছে যদি সাতজনের কম ছাত্র-ছাত্রী নিয়ে ছোট ছোট ব্যাচ করে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা পড়াতে পারেন, তাতে ছাত্র ছাত্রী এবং শিক্ষক দুজনেই উপকৃত হবেন। তবে গৃহশিক্ষকের সংগঠন থেকে কিছু দুস্থ গৃহ শিক্ষকদের সাহায্য করার চেষ্টা করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…