পুলিশ মহকুমা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ২৫ হাজার হোমগার্ডকে। যোগীর রাজ্যে বাজেটের অভাব দেখিয়ে হঠাৎই হোমগার্ডদের সরিয়ে দেওয়ায় কাজ হারান অসংখ্য মানুষ। সরকারের সমালোচনায় মুখর হয় বিরোধী রাজনৈতিক দলগুলো। চাপের মুখে পিছু হটতে বাধ্য হয় যোগী সরকার।
পুলিশ মহকুমা থেকে সরানো হোমগার্ডদের পুনরায় কাজ দেওয়া হবে বলে জানালেন বিভাগীয় মন্ত্রী চেতন চৌহান। এদিন তিনি বলেন, কাজ থেকে সরানো মানেই চাকরি চলে যাওয়া নয়। বাজেটের সাথে সামঞ্জস্য রেখে সকল হোমগার্ডকে কাজ দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, যে হোমগার্ড আমাদের কাছে আসবে তাদের কাজ দেওয়া হবে। কাউকেই বেরোজগার করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।
একই সাথে তিনি জানান, অর্থমন্ত্রক হোমগার্ডদের জন্য আলাদাভাবে বাজেট পেশ করায় সমস্যার সৃষ্টি হয়। কথা বলে সেই সমস্যা মিটিয়ে নেওয়া হবে বলে আশাবাদী তিনি। তবে ওই বাজেটের মধ্যেই সবাইকে কাজ দিতে হবে। সেক্ষেত্রে মাসে গড়ে ২৫ দিনের জায়গায় প্রত্যেকে কাজ পাবেন ১৫ দিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…