টেক বার্তা

দুর্দান্ত ডিজাইনের সাথে অবিশ্বাস্য ফির্চাস, ইলেকট্রিক সেগমেন্টে দামদার স্কুটার লঞ্চ করতে চলেছে Honda

জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বিগত কয়েক বছর ধরে দেশের বাজারে বেড়েছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। বিশেষ করে ইলেকট্রিক ফোর হুইলার এবং স্কুটার বিক্রির পরিমাণ বেড়েছে চোখে পড়ার মতো। বিষয়টি উপলব্ধি করতে পেরে ইতিমধ্যে Ola, Bajaj-এর মত সংস্থাগুলি চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের গাড়ি নির্মাণের পাশাপাশি ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। ভারতের বাজারে মূলত এই দুটি সংস্থার গাড়ি অধিকাংশ মার্কেট দখল করে রেখেছে। তবে এবার সেই অংশে প্রবল দাবিদারিত্ব পেশ করতে নিজেদের লেটেস্ট ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে Honda। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, হোন্ডার এই ইলেক্ট্রিক স্কুটারের দাম এবং অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

প্রথমেই আমরা আপনাদের বলি, জাপানি গাড়ি নির্মাণ সংস্থা হোণ্ডা ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝিতে ভারতের বাজারে লঞ্চ করবে নিজেদের প্রথম ইলেকট্রিক স্কুটার Honda Activa 7G। যদিও বাজারে লঞ্চ করার পূর্বে এর একাধিক বৈশিষ্ট্য এবং দাম প্রকাশ্যে এসেছে। যা দেখার পর ক্রয় করার জন্য লাইন দিতে শুরু করেছেন গ্রাহকরা। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ই জানুয়ারি বাজারের সেরা ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করা হবে।

যদি নতুন এই ইলেকট্রিক স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এর রাইডিং অভিজ্ঞতা ভালো করার উদ্দেশ্যে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করণ করা হয়েছে। এর ডিজাইন সম্পর্কে বলতে গেলে, এটি বেশ স্টাইলিশ এবং আধুনিক। এতে এলইডি হেডলাইট, টেললাইট এবং টার্ন ইন্ডিকেটর রয়েছে, যা আপনাকে আরও ভালো দৃশ্যমানতা এবং নিরাপত্তা প্রদান করবে। নতুন হোন্ডার এই ইলেকট্রিক স্কুটারে 12 ইঞ্চি অ্যালয় হুইল প্রদান করা হয়েছে। যা দুর্দান্ত গ্রিপের সাথে আরামদায়ক রাইড উপহার দেবে গ্রাহকদের। এছাড়া ডিজিটাল স্পিড মিটার, ওডোমিটার, লক সিস্টেমের মত অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে।

যদি শক্তিশালী এই স্কুটারের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে গ্রাহকরা চাইলে নানা ধরনের বিকল্প রঙে ক্রয় করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটি। তাছাড়া ব্যাটারী বিকল্পও বেছে নিতে পারবেন গ্রাহকরা। যদি বাজারের সেরা এই ইলেকট্রিক স্কুটারের দামের কথা বলি, সেক্ষেত্রে কোম্পানির তরফ থেকে কোনরকম তথ্য প্রকাশ করা না হলেও মনে করা হচ্ছে, Honda Activa 7G ইলেকট্রিক স্কুটারের শোরুম মূল্য 80 হাজার টাকার কাছাকাছি হতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026