অসাধারণ লুক এবং অত্যাধুনিক ফিচারসহ প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হল Honda CB350 RS, জেনে নিন সমস্ত স্পেসিফিকেশন

হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া গোটা ভারতের মধ্যে অন্যতম দুই চাকা প্রস্তুতকারী সংস্থা। বেশিরভাগ এই কোম্পানি স্কুটারগুলি ভারতীয় গ্রাহকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। তবে সম্প্রতি এই কোম্পানি ভারতীয় বাজারে তাদের প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু বাইক লঞ্চ করছে। নতুন লঞ্চ হওয়া বাইকগুলির লুক ও স্পেসিফিকেশন ব্যাপক পছন্দ হচ্ছে ভারতীয়দের। তাই লঞ্চ হওয়ার সাথে সাথেই বাইকগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছে। সম্প্রতি এই কোম্পানি তাদের প্রিমিয়াম সেগমেন্টে Honda CB 350RS লঞ্চ করেছে যা এখন পছন্দ হচ্ছে সকলেরই।

Honda CB 350RS বাইকের আকর্ষণীয় স্পোর্টি ডিজাইন একচাহনিতে বাইকটিকে পছন্দের তালিকায় এনে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। লুকের পাশাপাশি এই বাইকে রয়েছে শক্তিশালী ইঞ্জিন পারফরমেন্স এবং অত্যাধুনিক সমস্ত ফিচার। আপনি যদি এই মুহূর্তে একটি স্পোর্টি প্রিমিয়াম বাইক কিনতে চান তাহলে অবশ্যই দেখে নিতে হবে Honda CB 350RS কে। আজকের এই প্রতিবেদনে বাইকটির স্পেসিফিকেশন সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

Honda CB 350RS বাইকটিতে এয়ার-কুলড, ফুয়েল ইনজেক্টেড একটি ৩৪৮.৩৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে যা সর্বোচ্চ ২১.০৭ PS শক্তি এবং ৩০ Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। কোম্পানি বাইকে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ এবং ৫-স্পীড গিয়ারবক্স দিয়েছে। ভাল ব্রেকিংয়ের জন্য, বাইকের সামনের এবং পিছনের উভয় চাকায় ডিস্ক ব্রেক আছে। পাশাপাশি এতে ডুয়াল চ্যানেল ABS সিস্টেম পাওয়া যায়।

এছাড়াও বাইকে ঠাসা রয়েছে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি। Honda CB 350 RS বাইকে সমস্ত এলইডি লাইটিং সিস্টেম, রিয়েল টাইম অ্যাভারেজ, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন, ট্র্যাকশন কন্ট্রোলের মতো ফিচার থাকছে।

এরপর আসা যাক, বাইকের দাম সম্বন্ধে। জানা গিয়েছে কোম্পানির প্রিমিয়াম সেগমেন্ট এর এই Honda CB 350RS বাইকটির এক্স শোরুম মূল্য ২.০৩ লাখ টাকা। এর টপ ভেরিয়েন্ট এর দাম ২.৪০ লাখ টাকা। এবার আপনি যদি এই মুহূর্তে একটি স্পোর্টি প্রিমিয়াম বাইক কিনতে চান তাহলে অবশ্যই বিবেচনা করে দেখতে পারেন Honda CB 350RS সমন্ধে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026