টেক বার্তা

শীঘ্রই ভারতে আসছে Honda CBR 650R ও CB 650R

সারা পৃথিবীতেই Honda র নাম সবাই জানে। বাইক প্রস্তুতি কারক এই সংস্থার জনপ্রিয়তা ভারতেও অনেক বেশি। তবে সেটা আজ থেকে নয়। আজ থেকে প্রায় কুড়ি বছর আগে ভারতের বাজারে প্রবেশ করেছিল হোন্ডা। সেই সময় অবশ্য ভারতীয় বাইক প্রস্তুতি কারক সংস্থা হিরোর সাথে যৌথ উদ্যোগে বাইক বানাতো এই জাপানী সংস্থা। তবে তারপর হিরো ও হোন্ডা আলাদা হয়ে গিয়ে নিজেই বাইক তৈরি করতে শুরু করে।

বর্তমানে হোন্ডার বহু বাইক ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে হোন্ডার সিবিআর সিরিজ ভারতীয়দের অন্যতম প্রিয়। বিশেষ করে ভারতীয় তরুনদের কাছে এই দুটি বাইক এখন খুব জনপ্রিয়তা অর্জন করেছে। এগুলি হচ্ছে CBR 650 আর ও CR 650 আর।

এবার এই বাইক দুটি গ্ৰাহকদের বাড়ি পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছে Honda। অবশ্য এর আগেও এই বাইক দুটির ২০২১ ভার্শন চলে এসেছে এদেশে। তাই সংস্থার তরফে জানানো হয়েছে এই বাইক গুলি যত তাড়াতাড়ি সম্ভব গ্ৰাহকদের বাড়ি পৌঁছে দেওয়া হবে।

আসলে করোনা পরিস্থিতির জন্য এখন বাইক পৌঁছে দিতে অসুবিধা হচ্ছে এই সংস্থার। কিন্তু এবার আসতে সব গ্ৰাহকদের কাছে বাইক পৌঁছে দেওয়ার কথা দিয়েছে এই সংস্থা। Honda CBR 650R এবং CB 650R এই দুটি বাইকের একই ইঞ্জিন। 648.72 সিসি ইঞ্জিন, ফোর-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন দ্বারা চালিত যা 12,000 আরপিএমের সর্বোচ্চ বিএইচপি এবং 8,500 আরপিএম-এ 57.5 এনএমের সর্বোচ্চ টর্কে উৎপন্ন করে। হোন্ডা উভয় বাইকে সিক্স স্পিডের গিয়ারবক্স সহ অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ দিয়ে সজ্জিত করেছে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026