টেক বার্তা

Honda Elevate: নতুন এই SUV গাড়িতে পেয়ে যান ২২ কিলোমিটারের মাইলেজ, সস্তায় করুন স্বপ্ন পূরণ

ভারতের বাজারে এখন SUV গাড়ির চাহিদা দ্রুত হারে বাড়তে শুরু করেছে এবং বিশেষ করে ৫ সিটের কম্প্যাক্ট SUV-র চাহিদা বর্তমানে রয়েছে সবথেকে বেশি। এই ধরনের গাড়িকে মানুষ পারিবারিক গাড়ি হিসেবে ব্যবহার করতে পছন্দ করেন, কারণ এক পরিবারের অনেকজন একসাথে এই গাড়িতে ভ্রমণ করতে পারেন। সম্প্রতি একটি জাপানি কোম্পানি বাজারে তাদের নতুন SUV গাড়ি লঞ্চ করার প্রস্তুতি নিতে শুরু করেছে। এই গাড়িতে আপনারা দুর্দান্ত বৈশিষ্ট্য এবং একটি দুর্দান্ত ইঞ্জিন পেয়ে যাবেন। তখন থেকেই মানুষরা এটি কেনার জন্য অপেক্ষা করছেন। অবস্থা এখন এমনই যে কোম্পানিটি একটানা বুকিং পাচ্ছে এবং এখন চার মাসের বেশি হয়ে গিয়েছে এই গাড়ির বুকিং প্রায় শেষ।

আপনি যদি এই মুহূর্তে একটি দুর্দান্ত এসইওভি গাড়ি খুঁজছেন তাহলে হণ্ডা কোম্পানির Elevate হতে পারে আপনার জন্য সবথেকে ভালো বিকল্প। এখনো পর্যন্ত সংস্থাটি এই গাড়ির দাম না জানালেও ৩ জুলাই থেকে এই গাড়িটির বুকিং শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনি যদি elevate গাড়িটি কিনতে চান তাহলে যত সম্ভব তাড়াতাড়ি এই গাড়ি বুকিং করুন। নতুবা আপনার কিন্তু অপেক্ষার সময় আরো বাড়বে। চলুন আপনাদের জানিয়ে দিই এই গাড়িতে কোন কোন বৈশিষ্ট্য থাকতে চলেছে যা অন্যান্য গাড়িতে আপনি পাবেন না।

এই গাড়িতে একটি ১.৫ লিটার ন্যাচারাল অ্যাসপিরেটের পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে যা এই কোম্পানির হোন্ডা সিটি গাড়িটিতে পাওয়া যায়। ১২১ বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে এই ইঞ্জিন। এই গাড়িতে হাইব্রিড ইঞ্জিনের সাথে আপনারা একটি দারুন ইঞ্জিন দেখতে পেতে চলেছেন। জানা গেছে এই ইঞ্জিনটি প্রতি লিটারে ২২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। হোন্ডা শীঘ্রই তাদের হোন্ডা সিটির মতো একটি হাইব্রিড ইঞ্জিন অফার করতে চলেছে তাদের অন্যান্য গাড়িতেও।

যদিও কোম্পানি এখনো পর্যন্ত এই গাড়ির দাম প্রকাশ না করলেও, সম্ভাবনা রয়েছে আপনি ১০ থেকে ১৭ লক্ষ টাকার মধ্যে এই গাড়িটি পেতে পারেন। Creta, Nexon, Seltos গাড়িগুলির সাথে প্রতিযোগিতা করবে এই নতুন গাড়িটি। বর্তমানে কুড়ি হাজার টাকার টোকেন অ্যামাউন্টে এই গাড়িটি বুকিং করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026