টেক বার্তা

নতুন বছরে সুপার বাইক লঞ্চ করতে চলেছে Honda, দেখে নিন অবিশ্বাস্য ফির্চাস সহ দাম

যদি আপনি অ্যাডভেঞ্চার বাইক পছন্দ করেন তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি সুসংবাদ দিতে চলেছি, যা জানার পর আনন্দে লাফিয়ে উঠবেন আপনি। জাপানি গাড়ি নির্মাণ সংস্থা Honda তাদের স্পোর্টস সেগমেন্টে নতুন বাইক লঞ্চ করতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুলাই মাসে ভারতের বাজারে পদার্পণ করতে চলেছে Honda-র নতুন স্পোর্টস বাইক Honda NX500। আমরা আপনাদের বলি, জাপানি এই সংস্থাটি প্রতিটি বাইক রাইডারের কথা মাথায় রেখে একের পর এক ধাসু বাইক লঞ্চ করছে বিশ্ববাজারে। তবে এবার অ্যাডভেঞ্চার প্রেমীদের কথা মাথায় রেখে তাদের বছরের সেরা চমক আনতে চলেছে Honda।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Honda NX500 মডেলটি জুলাই মাসে বুকিং করতে পারবেন গ্রাহকরা। তবে আজকের নিবন্ধে যদি দুর্দান্ত এই গাড়িটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে এলইডি ল্যাম্প, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ৫ ইঞ্চির টিএফটি স্ক্রিনের দেখা যাবে। যদি গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে তাদের নতুন এই অ্যাডভেঞ্চার বাইকে ৪৭১ সিসি লিকুইড কুলিং সিস্টেমের ইঞ্জিন থাকতে চলেছে। যা ৮,৬০০ আরপিএম গতিতে ৪৭ এইচপি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৪৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। পাশাপাশি শক্তিশালী এই ইঞ্জিনটি ৬ স্পিড গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

এছাড়া শক্তিশালী এই বাইকে ১৭.৫ লিটারের একটি বিরাট জ্বালানি ট্যাংক প্রদান করা হয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Honda NX500 বাইকটি লিটার প্রতি তেলে ২৭ কিলোমিটার পথ চলতে সক্ষম হবে। অর্থাৎ গাড়ির ট্যাংক একবার সম্পূর্ণ করলে গ্রাহক ৪৭০ কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারবেন। এছাড়া যদি গ্রাহকদের সুরক্ষার কথা বলি, তবে Honda NX500 বাইকের সামনে ডুয়েল ডিস্ক এবং পেছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক সমেত ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম দেখতে পাবেন গ্রাহকরা। যদি দামের কথা বলি, তবে এখনও পর্যন্ত কোম্পানি তরফ থেকে নতুন এই বাইকের বিক্রয় মূল্য প্রকাশ করা হয়নি। তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, Honda NX500 বাইকটি ক্রয় করতে হলে গ্রাহকদের ৭.১৫ লাখ থেকে ৯ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026