বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে কয়েক হাজার টাকা উপার্জন করতে দম ছুটে যাচ্ছে। আর এক্ষেত্রে নিজেদের যাতায়াত ভাড়া বাঁচাতে দু’চাকা কেনার ঝোঁক বেড়েছে অনেকটাই। লকডাউনের সময় থেকেই এই প্রবণতা বেড়েছে দ্বিগুণ। আর এখন চার চাকার বড় বড় সংস্থাগুলোও ভাবছে দু’চাকার গ্রাহকদের জন্য। এবার তাদের জন্যই সুখবর! দিওয়ালির আগেই নতুন অফার নিয়ে হাজির হন্ডা। সব ধরনের স্কুটারের উপরেই দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
জানা যাচ্ছে হন্ডা অ্যাক্টিভ কিংবা হন্ডার যেকোনো ধরনের দু’চাকা কেনার ক্ষেত্রে গ্রাহকরা পাবেন বিশেষ ছাড়। ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা পেতে পারেন গ্রাহকরা। হন্ডার নতুন মডেলের এক্সশোরুমের দাম ৮০,৭৩৪ টাকা-৮২,৭৩৪ টাকার মধ্যে। এক্ষেত্রেও আকর্ষণীয় ছাড় পেতে পারেন গ্রাহকরা। আর ইএমআইয়ের ক্ষেত্রে ৬.৯৯ শতাংশ হারে সুদের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। আর এটি যে গ্রাহকদের কাছে এক বড় সুযোগ, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
এমনকি জিরো ডাউন পেমেন্টের সুবিধাও পেয়ে যেতে পারেন কেউ কেউ। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে গেলে নিকটবর্তী যেকোনো হন্ডার শোরুমে গেলেই হবে। দীপাবলির আগেই গ্রাহকদের খুশি করতে ও সমস্ত ধরনের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ হন্ডা কম্পানির। এক্ষেত্রে ক্যাশব্যাকের সুবিধা তারাই পাবেন যারা ফেডারেল ব্যাঙ্ক, এইউ ব্যাঙ্ক, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, ওয়ান কার্ড, আইডিএফসি ব্যাঙ্ক ও পাইন ল্যাবের গ্রাহক হবেন। বলাই বাহুল্য, যারা এখন হন্ডার বাইক কেনার কথা ভাবছেন, তাদের সামনে রয়েছে সুবর্ণ সুযোগ, যা একেবারেই হাতছাড়া করা উচিৎ নয়। এই মুহূর্তে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চর্চা শুরু হয়েছে একাধিক মিডিয়ার পাতায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…