বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের প্রতিদ্বন্দ্বী, ২৫০ ও ৫০০ সিসি ক্ষমতায় দুর্দান্ত স্পেসিফিকেশন

বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে প্রত্যেকটি কোম্পানি কম দামের মধ্যে দুর্দান্ত স্পেসিফিকেশন এর মাধ্যমে বাইক এবং স্কুটার তৈরি করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। এখনকার যুগে একটি বাইক এবং স্কুটি সকলের প্রয়োজন, এবং সকলেই চাইছেন কম দামের মধ্যে দারুন স্পেসিফিকেশন বিশিষ্ট একটি স্কুটি অথবা বাইক কিনতে। সম্প্রতি জাপান থেকে কিছু খবর আসছে যা অনেক ক্ষেত্রে ভারতের বাইকের জগতকে একেবারে পাল্টে যেতে পারে।

সম্ভাবনা রয়েছে হণ্ডা কোম্পানিটি তাদের বাইকের রেঞ্জকে আরো প্রগতিশীল করে তাদের প্রোফাইলে যুক্ত করতে চাইছে আরও কিছু নতুন বাইকের মডেলকে। এর মধ্যে অন্যতম হলো রেবেল ক্রুজার প্লাটফর্ম। এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও, ইন্টারনেটে যে সমস্ত তথ্য এই মুহূর্তে উপলব্ধ, সেগুলি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, পুরনো ডিজাইনের কিছু হণ্ডা CL সিরিজের মোটরসাইকেলের একটি নতুন ভার্সন হতে চলেছে এই নতুন বাইকগুলি।

এই মুহূর্তে ভারতে হণ্ডা যে সমস্ত বাইক বিক্রি করে তার মধ্যে একটি স্ক্র্যাম্বলার বাইক রয়েছে, যেটি হল CB350RS। নতুন দুটি বাইক অর্থাৎ স্ক্র্যাম্বলার ২৫০ সিসি এবং ৫০০ সিসি বাইক দুটি দেখতে অনেকটা ষাটের দশকের পুরনো CL72 250CC ও CL450K1 444cc বাইকের মত হবে। এই বাইকদুটি হবে মূলত ক্রুজার স্পেসিফিক এবং স্ক্র্যাম্বলার স্টাইল মোটরসাইকেলের মত ডিজাইন থাকবে। ছোট মডেলটি অর্থাৎ ২৫০ সিসির মডেলে ব্যবহার করা হবে একটি ২৪৯ সিসি ক্ষমতা বিশিষ্ট ইঞ্জিন যেটি ২৬ হর্স পাওয়ার ক্ষমতা উৎপন্ন করতে পারবে ৯,৫০০ আরপিএম গতিতে। পাশাপাশি ৭,৭৫০ আরপিএম গতিতে ২২ ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারবে।

বড় মডেলটি অর্থাৎ ৫০০ সিসির বরের দিতে আপনি পেয়ে যাবেন ৪৭১ সিসি ক্ষমতা বিশিষ্ট প্যারালাল টুইন সাপোর্ট এর ইঞ্জিন। ইঞ্জিনটি ৮,৫০০ আরপিএম গতিতে ৪৪.৯ হর্সপাওয়ার ক্ষমতা উৎপন্ন করতে পারে। পাশাপাশি, ৬,০০০ আরপিএম গতিতে উৎপাদন করতে পারে ৪৪.৬ ন্যানোমিটার টর্ক। রিপোর্ট অনুযায়ী এই বছরের শেষের দিকে ভারতের বাজারে লঞ্চ করবে ২৫০ সিসির বাইকটি। অন্যদিকে, আগামী বছরের একেবারে শুরুর দিকে লঞ্চ করবে ৫০০ সিসির বাইকটি। তবে এই বাইক দুটির দাম কত হবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026