টেক বার্তা

Honda Shine-এর বাজার ধ্বংস করতে এসে গেল Hero Glamour 125, পাবেন অবিশ্বাস্য মাইলেজ

বর্তমানে ভারতীয় বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে এমনিতেই বিক্রি কমেছে পেট্রোল চালিত বাইক অথবা স্কুটারের। তার বদলে দুই চাকার সেগমেন্টে বিক্রি বেড়েছে ইলেকট্রিক গাড়ির। এমন পরিস্থিতিতে গাড়ি নির্মাণ প্রস্তুতকারক সংস্থাগুলি সেরা মাইলেজের গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। বর্তমানে ভারতীয় বাজারে যদি সেরা মাইলেজের গাড়ির কথা বলি, সেক্ষেত্রে Hero, TVS অথবা Bajaj-এর মতো কোম্পানিগুলির নাম আসে সবার প্রথমে।

বর্তমানে ভারতের বাজারে লো-সেগমেন্টের গাড়িগুলির মধ্যে সবার শীর্ষে রয়েছে Honda Shine। মূলত, দুর্দান্ত মাইলেজের কারণে ভারতের বাজারে অত্যাধিক চাহিদা রয়েছে এই গাড়িটির। তবে এবার Honda Shine-এর বাজার ধ্বংস করতে আসছে Hero Glamour 125cc। ইতিমধ্যে গাড়িটির অবিশ্বাস্য ফিচার্স প্রকাশ্যে এসেছে। যা গ্রাহকদের মধ্যে ইতিমধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, Hero Glamour 125cc বাইকটি একাধিক কালারে উপলব্ধ থাকবে ভারতের বাজারে। অর্থাৎ গ্রাহকরা নিজের পছন্দের মত রং সহজেই বেছে নিতে পারবে। এছাড়া যদি গাড়িটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে আপনি 125cc-র শক্তিশালী ইঞ্জিন দেখতে পাবেন। যা 14PS শক্তি এবং একই পরিমাণ টর্ক জেনারেট করতে সক্ষম হবে।

যদি শক্তিশালী এই বাইকের মাইলেজ সম্পর্কে বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, বাইকটি লিটার প্রতি তেলে ৫০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম হবে। এছাড়া দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য বাইকটিতে ১০ লিটারের একটি বিশাল জ্বালানি ট্যাঙ্ক প্রদান করা হয়েছে। যদি বাজারের সেরা এই বাইকটির দামের কথা বলি, তবে ৯৩,০০০ টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে এর দাম।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026