ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Honda SP 125 Drum: কম খরচে পেয়ে যান দারুন ফিচার, বাজারে আসছে Honda কোম্পানির এই নতুন বাইক

ভারতের মোটরসাইকেলের বাজারে সবথেকে জনপ্রিয় কয়েকটি কোম্পানির মধ্যে একটি হলো Honda। এই কোম্পানি সবথেকে জনপ্রিয় বাইকের মধ্যে একটি হলো SP 125 DRUM। এই বাইকে আপনারা পেয়ে যাবেন দুরন্ত ডিজাইন এবং তার সাথেই পাবেন প্র্যাকটিক্যাল ফিচার। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ১২৫ সিসি ইঞ্জিন এবং তার সাথেই পেয়ে যাবেন দারুন স্পেসিফিকেশন। কমিউটার সেগমেন্টের এই বাইকে আপনারা পাবেন সব থেকে সস্তা দামে সবথেকে বেশি ফিচার। চলুন তাহলে এই বাইকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

হোন্ডা কোম্পানির এই বাইকে আপনাদের জন্য রয়েছে ১২৩.৯৪ সিসি ফোর স্ট্রোক ইঞ্জিন, যার সাথে আপনারা পেয়ে যাবেন ৮০ কিলোমিটারের মাইলেজ। খাতায়-কলমে ৮০ কিলোমিটার হলেও অনেক ক্ষেত্রে আপনারা ৮৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেখতে পারেন। যারা বাজেটের মধ্যে ভালো বাইক কিনতে চান তাদের জন্য এই বাইক তৈরি করেছে হোন্ডা। এই বাইকের বিল্ড কোয়ালিটি দুর্দান্ত। এই বাইকে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। ফলে আপনার মেইনটেনেন্স এর কোন সমস্যা হবে না। ড্রাম ব্রেক থাকার কারণে, খুব সহজে এই বাইক আপনারা মেইনটেইন করতে পারবেন এবং খরচ কম হবে। এই বাইকটি আপনাকে কম্ফোর্টেবল রাইডিং এক্সপেরিয়েন্স দিতে পারে।

এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন বেশ কয়েকটি কালার অপশন। এই বাইকে রয়েছে অ্যাক্সিস গ্রে মেটালিক, ম্যাট মারবেল ব্লু মেটালিক, ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, এবং পার্ল সাইরেন ব্লু কালার অপশন। অন্যান্য ফিচার এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, সার্ভিস রিমাইন্ডার, কম্বি ব্রেক সিস্টেম, সাইড স্ট্যান্ড সেন্সার, যেগুলো আপনার বাইক চালানোর অভিজ্ঞতা আরো ভালো করবে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত ভ্যালু ফর মানি অপশন এবং ভালো ডিসকাউন্ট। এই বাইকের দাম রাখা হয়েছে ৮৫,৬৫৯ টাকা (এক্স শোরুম প্রাইস)। এর উপরেও আপনারা ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত ডিলারশিপ ডিসকাউন্ট পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026