শীঘ্রই হাইড্রোজেন চালিত গাড়ি লঞ্চ করবে Honda, জেনে নিন ফিচার সম্পর্কে

মারুতি সুজুকি, মহিন্দ্রা, টাটা মোটরস এবং হুন্ডাই সহ বেশ কয়েকটি কোম্পানি ২০২৪ সালে ভারতে নতুন গাড়ি লঞ্চ করার জন্য প্রস্তুত। এই গাড়িগুলির মধ্যে পেট্রোল এবং ডিজেল গাড়ির পাশাপাশি ইলেকট্রিক গাড়িও রয়েছে। আসলে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ও পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য এবার ভারতীয় গ্রাহকদের মধ্যেও ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে পরিবেশ দূষণ কমাতে ইলেকট্রিক যানবাহন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। তবে ব্যাটারি চালিত EV-র পাশাপাশি হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক যানবাহন (FCEV) বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। টোয়োটা, হুন্ডাইয়ের পর এবার হোন্ডাও FCEV বাজারে প্রবেশ করছে ২০২৫ সালে CR-V FCEV নিয়ে। বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এই হাইড্রোজেন FCEV প্রযুক্তি ব্যবহারের সুবিধা অনেক। মাত্র ৫ মিনিটে হাইড্রোজেন রিফিল করা যায়। কিন্তু অন্যদিকে ইভি গাড়ি চার্জ করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। তারপর এই হাইড্রোজেন একবার রিফিউয়েলে প্রায় ৬০০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা এই হাইড্রোজেন FCEV প্রযুক্তি পরিবেশবান্ধব। জলীয় বাষ্প ছাড়া অন্য কোনো দূষিত পদার্থ নির্গত করে না এই পদ্ধতি। সেইকথা মাথায় রেখেই এখন অটোমোবাইল ইন্ড্রাস্ট্রিতে ইলেকট্রিক গাড়ির সাথে সাথে হাইড্রোজেন FCEV প্রযুক্তি ব্যবহার করে গাড়ি মার্কেটে আনার কাজ শুরু হয়েছে।

২০২৫ সালে বাজারে আসবে হোন্ডার নতুন CR-V হাইড্রোজেন। এই 2025 CR-V হাইড্রোজেন মার্কিন এবং জাপানের বাজারের জন্য উপলব্ধ হবে। CR-V একটি হাইড্রোজেন ফুয়েল সেল সিস্টেম সহ একটি ব্যাটারি প্যাক অন্তর্ভুক্ত করে, যা দ্বিমুখী চার্জিং ক্ষমতা আনলক করবে। এই গাড়ি লঞ্চ হলে টোয়োটা মিরাই ও হুন্ডাই নেক্সোর সাথে ব্যাপক প্রতিযোগিতা করবে। CR-V FCEV হোন্ডার উদ্ভাবনী পদক্ষেপ, যা পরিবেশবান্ধব যানবাহনের বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। টেকসই প্রযুক্তি ও উন্নত বাজারকরণ এর মাধ্যমে FCEV বাজারে টিকে থাকতে পারবে এবং পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026