টেক বার্তা

বাজারে আসছে নতুন ইলেকট্রিক গাড়ি, এক চার্জে চলবে ২৮০ কিমি, জানুন গাড়ির দাম

বিশ্বের বেশিরভাগ অটোমোবাইল কোম্পানি বর্তমানে সেডান বা SUV গোছের ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে জোর দিচ্ছে। সেইখানে জাপানের Honda Motor Co Ltd ব্যাটারি চালিত ছোট গাড়ি বাজারে আনার চিন্তাভাবনা করছে। কোম্পানি চলতি মাসে ইউরোপে তাদের ইলেকট্রিক গাড়ি Honda E লঞ্চ করেছে যা শহরে চলার জন্য উপযুক্ত। এই মডেলটি বাজারে টেসলা মডেল ৩ এর প্রতিদ্বন্দ্বী হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও Audi ও Hyundai বিভিন্ন লং রেঞ্জ ইলেকট্রিক SUV গাড়ি বাজারে আনার চিন্তাভাবনা করছে।

Honda E এর চিফ ইঞ্জিনিয়ার টোমোফুমী এছিনোস বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রিক গাড়িগুলিতে বড় আকারে ব্যাটারি থাকে কিন্তু সেগুলি শহরে চলার ক্ষেত্রে উপযুক্ত নয়। শহরের যানজটের চলার জন্য ছোট ইলেকট্রিক গাড়ি আনছে হোন্ডা। এই গাড়িগুলোতে ছোট ব্যাটারি থাকলেও শহরে চলার জন্য উপযুক্ত। বেশিরভাগ অটোমোবাইল কোম্পানিগুলির ইলেকট্রিক গাড়িগুলির দাম অনেকটা বেশি তাদের শক্তিশালী ব্যাটারির জন্য। অনেক গাড়ির রেঞ্জ সিঙ্গেল চার্জে ৫৭০ কিলোমিটার অব্দি হয়। Honda E একবার চার্জে ২৮০ কিলোমিটার যেতে পারবে।

Honda E তাদের নতুন গাড়িটি শহরে যানজটের মধ্যে চলাচলের জন্য বেশ ছোট বানিয়েছে। গাড়িটির হ্যান্ডেলিং অনেক সহজ করাই খুব কম জায়গার মধ্যে গাড়িটি U টার্ন করতে পারবে। গাড়িটিতে পাশের মিররের পরিবর্তে গাড়ির ভেতর একটি স্ক্রিন আছে যাতে পারিপার্শ্বিক সবকিছু দেখা যাবে। এতে যানজটের মধ্যে চলতে বা পার্কিং করতে অনেক সুবিধা হবে।

Honda E গাড়িটি আগের অক্টোবর মাসেই ইউরোপ ও জাপানের বাজারে লঞ্চ হয়ে গেছে। এরমধ্যে কোম্পানি গাড়িটির প্রায় ১০০০০ ইউনিট বিক্রি করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নর্থ আমেরিকা বা চীনের বাজারে গাড়িটির ব্যবসা তারা করতে চাই না। এরপর আসা যাক Honda E গাড়িটির দাম সম্বন্ধে। এই গাড়িটির দাম প্রায় ৩৩০০০ ইউরো বা ভারতীয় মূল্যে ২৯ লাখ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026