হুগলিতে বেশ কিছু এলাকায় বন্ধ নেট ও কেবিল পরিষেবা
হুগলির বেশ কিছু এলাকাতে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার রাত ১২ টা থেকে আগামী ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে এই পরিষেবা। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক ওয়াই রত্নাকর রাও এই নির্দেশিকা জারি করেছেন। হুগলির ১১ টি থানার অন্তর্গত ইলেকগুলিতে বন্ধ থাকবে নেট পরিষেবা। মূলত ফেক নিউজ ও গুজব ছড়ানো রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে হুগলি জেলা প্রশাসন।
চন্দননগর, সিঙ্গুর, হরিপাল, ভদ্রেশ্বর, রিষড়া, তারকেশ্বর, ডানকুনি, শ্রীরামপুর, উত্তরপাড়া, জঙ্গিপাড়া ও চাঁদিতলাতে।
তবে শুধু ইন্টারনেট পরিষেবাই নয় , বন্ধ রাখা হবে কেবিল টিভি ও ডিসটিভির পরিষেবা। সমস্ত কোম্পানির কেবিল ও নেট বন্ধ থাকবে। ২০০০ সালে তথ্য প্রযুক্তি আইন অনুসারে, হিংসা রুখতে এই সিদ্ধান্ত।
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…