বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী সোনামিকা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সামনেই রাখি বন্ধন। সকল বোনেরা তাদের ভাই ও দাদাকে রাখি পরিয়ে এদিন উদযাপন করবেন নিজেদের ভাই-বোনের সম্পর্ক। আর সেই উপলক্ষেই নিজের এই নাচের ভিডিওটি বানিয়ে নেটনাগরিকদের মাঝে চর্চায় সোনামিকা। জনপ্রিয় গান ‘ফুলোকা তারোকা সবকা কেহেনা হে, এক হাজারো মে মেরি বেহেনা হে’এর তালেই নিজের বাড়ির ছাদে নৃত্য পরিবেশন করেছেন তিনি। চারদিন আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘উবিরুঙ্গিয়া’ থেকে নিজের এই নাচের ভিডিওটি শেয়ার করে নিয়েছেন সোনামিকা। ইতিমধ্যেই তার সেই নাচের ভিডিও পৌঁছে গিয়েছে ৮৬ হাজার মানুষের কাছে। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই নেটনাগরিকদের একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন তিনি। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে সকলের। উল্লেখ্য, যে গানটির তালে নাচতে দেখা গিয়েছে সোনামিকাকে, সেটি আশুতোষ ঋষির গাওয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…