বিনোদন

Soumitrisha Kundu: জঘন্য এক্সপ্রেশন, ভুলে গিয়েছে নাচ! দেবী কমলে কামিনী রুপে নাচতে গিয়ে চরম ট্রোলড হল মিঠাই

এখন বাংলার এক নম্বর ধারাবাহিক বলতেই সকলের মুখে মুখে ঘোরে মুখে মুখে ঘোরে এখন একটাই নাম। হ্যাঁ ঠিক ধরেছেন মিঠাইয়ের কথা বলছি। এই বছর প্রথম দিকে শুরু হয় এই ধারাবাহিক। তা হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক। ‘মিঠাই’ শুরু থেকেই একটানা টিআরপি রেটিংয়ে একচেটিয়া ভাবে শীর্ষ স্থান দখল করে রেখেছে। এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র মন কেড়েছে সকল মা কাকিমাদের। মিঠাই থেকে সিড , রাজীব থেকে নন্দা, টেস থেকে সোম, নিপা হোক কিংবা রুডি, শ্রীতমা আর রাতুল। নিজেদের সাবলীল অভিনয় দিয়ে সকলের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।

বেঙ্গল টপারের খেতাবও মিঠাইয়ের মোদক পরিবার নিজের নামে করে রেখেছে। আর মিঠাইয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেইম আর একদিন বাদেই মহালয়া। ইতিমধ্যেই চারিদিকে পুজো পুজো গন্ধ রব। বৃষ্টি থামলেই, ঝকঝকে রোদ উঁকি দিয়ে আকাশে চকচক করছে সাদা মেঘের ভেলা। মা দুর্গা আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি। পআর মহালয়া মানেই মা আসার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। এই দিনটাতে ঘুম কাতুড়ে বাঙালিরও ঠিক ৪ টেয় ঘুম ভেঙে যায়। পরিবারের সবাই জড়ো হয় প্রথমে রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠে চন্ডীপাঠ শুনে এরপর টিভির ঘরে মহালয়া দেখা চাই চাই।

এই বিশেষ দিনে টেলিভিশনের প্রতিটা চ্যানেলেই থাকে বিশেষ চমক। দেবীপক্ষের সূচনালগ্নে প্রতিবারের মতো এবারেও নতুন রূপে মা দুর্গার মহিষাসুরমর্দিনী নিয়ে হাজির হচ্ছে জি বাংলা।মহিষাসুরমর্দিনীতে মা দুর্গা হচ্ছেন শুভশ্রী। এবারেএই চ্যানেলে মহালয়ার থিম হল নানা রূপে মহামায়া। মহালয়ার এই বিশেষ পর্বে দুর্গার আর এক রুপে সকলের প্রিয় মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে দেখা যাবে ‘দেবী কমলে কামিনী রূপে’।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মহালয়ার শ্যুটিং এর বিভিন্ন মুহূর্ত। সম্প্রতি জি বাংলার অফিশিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে একটি রিল ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে মিঠাই ওরফে সৌমিতৃষাকে দেখা গিয়েছে কমলে কামিনী রুপে নাচতে। তবে এটি নাচ ছিলনা। শ্যুটিং এর ফাঁকে বিহান্ডি সিন ও বলা যেতে পারে। তবে এই নাচের কারণেই রীতিমতো বিপাকে পড়েছেন অভিনেত্রীকে।

শেয়ার করা ভিডিয়োতে দেখা গেছে নাচতে গিয়ে একাধিক ভুল করেছেন সৌমিতৃষা। কখনও তিনি ব্যালেন্স হারিয়ে একটু পড়ে যাচ্ছিলেন, তো কখনও বা ভুলে গিয়েছেন গান, আবার কখনও নাচতে গিয়ে চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ তো এক্সপ্রেশনের সমস্যা। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই কমেন্টে কটু মন্তব্যের ঢল নেমেছে৷ কেউ কেউ লিখেছেন, অভিনেত্রী নাকি নাচতে পারেনা তো অনেকে লিখেছে সার্কাস চলছে। তবে বহু জন সৌমিতৃষার এই প্রয়াসর প্রশংসা করেছেন। তবে এই ভিডিও বেশ ভাইরাল হয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026