প্রথমে কলকাতা তারপর শিলিগুড়ি, আরো একবার করোনা বিধি লঙ্ঘন করে হোটেলে পার্টির আয়োজন যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে। পুলিশের গোপন অভিযানে পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই ওই ৪১ জনের বিরুদ্ধে মহামারী আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু, এই মামলা আরো একবার কাঠ গড়ায় তুলে দিয়েছে আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে, আমাদের মানবিক চেতনাকে এবং আমাদের করোনা ভাইরাস নিয়ে ভাবনাচিন্তাকে।
শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় একটি হোটেলে এই ঘটনা ঘটে। গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ সেই এলাকায় হানা দেয়। আর হোটেলে ঢোকা মাত্রই কার্যত তাজ্জব হয়ে যান পুলিশ কর্তারা। ভিতরে ঢুকে তারা দেখতে পান সশব্দে বক্স বাজছে। চলছে নাচ গান। করোনাভাইরাস বিধিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে লোকজন দেদার মদ্যপান করছেন। এই ঘটনা দেখামাত্রই পুলিশকর্মীরা ৪১ জনকে হাতেনাতে পাকড়াও করেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে এই মহামারী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
তবে এই ঘটনাটি প্রথম ঘটনা নয়। এর আগেও করোনাভাইরাস বিধি লংঘন করে পার্ক স্ট্রিটের একটি অভিজাত হোটেলে পার্টির আয়োজন হয়েছিল। সেখানে যখন পুলিশ হানা দেয় তখন আয়োজকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। সেখান থেকে ৩৭ জনকে গ্রেফতার করা হয়।
তার পাশাপাশি মিন্টো পার্কের একটি অভিজাত হোটেলে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল ঠিক একই কায়দায়। তারপরে আবার শিলিগুড়ির এই ঘটনা। ইতিমধ্যেই করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আসন্ন। তার মধ্যে যদি বারবার এই অসাবধানতা আমরা করতে থাকি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এর জন্য বড় খেসারত দিতে হতে পারে আমাদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…