ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সরকারি কর্মীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতার পর এবার HRA বাড়লো ৩ শতাংশ – GOVERMENT HRA HIKE

কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে বেতন বেড়েছিল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। আর এবারে মহার্ঘ ভাতার সাথে সাথেই বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউজ রেন্ট এলাউন্স বৃদ্ধি করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গিয়েছে। ২০২৩ সালের দীপাবলি উপলক্ষে এই বড় উপহার পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। ইতিমধ্যেই ৪৬ শতাংশ DA তারা পাচ্ছেন। তার মধ্যে আবার এই বড় ঘোষণার পরে স্বভাবতই অনেকটা খুশি কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা।

DoPT এর একটি নোটিশ অনুযায়ী, মহার্ঘ ভাতা বৃদ্ধির পরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই হাউস রেন্ট এলাউন্স বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন শহর অনুযায়ী আলাদা আলাদা ভাবে এই ভাতা নির্ধারিত হবে। যদি কোন ব্যক্তি শহরে থাকেন তাহলে তিনি কিছুটা বেশি পাবেন এই ভাতা। ধরা যাক, কোন একজন ব্যক্তি মেট্রো শহরে থাকছেন। সেই কারণে তিনি পাচ্ছেন ২৭ শতাংশ HRA। নন মেট্রো শহরে থাকলে সেই ব্যক্তি পেয়ে যাচ্ছেন ১৮ শতাংশ HRA। সঙ্গে যদি কোন ব্যক্তি গ্রামের দিকে থাকেন তাহলে তিনি পেয়ে যাচ্ছেন ৯ শতাংশ HRA।

জানুয়ারি মাসে এই ভাতা আবার পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত তিন শতাংশ HRA বৃদ্ধি করেছে সরকার। এই মুহূর্তে HRA হিসাব করলে একজন সরকারি কর্মচারী পেয়ে যাচ্ছেন সর্বাধিক ২৭ শতাংশ HRA। আগামী জানুয়ারিতে যদি আরও ৩ শতাংশ HRA বৃদ্ধি হয়, তাহলে সেই ব্যক্তি পেয়ে যাবেন ৩০ শতাংশ এইচআরএ। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সময়ে এখন বলতে গেলে বেশ ভালই চলছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026