ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

INDIAN RAILWAYS: এজেন্ট কিভাবে নিশ্চিত টিকিট পেয়ে যান? এখানে বুঝে নিন পুরো খেলাটা

আজকালকার দিনে ভারতের প্রত্যেকেই রেলওয়ের মাধ্যমে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করে থাকেন এবং বিশেষত পুজোর মরশুমে সব থেকে বেশি মানুষ ট্রেনের মাধ্যমে ভ্রমণ করে থাকেন। আজকের দিনে যদি ট্রেনের টিকিট পেতে আপনার সমস্যা হয় তাহলে বলা হয় আপনাকে আগে থেকেই বুকিং করতে হবে। অথবা উপদেশ দেওয়া হয় আপনাকে কোন না কোন এজেন্টের মাধ্যমে বুকিং করতে হবে। শেষ মুহূর্তে নিশ্চিত টিকিট সব সময় এজেন্টের কাছ থেকেই পাওয়া যায়। কিন্তু যদি আপনি এজেন্ট এর কাছ থেকে টিকিট কাটেন তাহলে কিন্তু আপনাকে বেশি টাকা দিতে হবে। এখন প্রশ্ন উঠছে এজেন্ট দের কাছে নিশ্চিত রেলের টিকিট কিভাবে পৌঁছে যায়? চলুন তাহলে ব্যাপারটা জেনে নেওয়া যাক

প্রতিটি রেলওয়ে দালাল প্রতিটি ট্রেনের টিকিট দুই থেকে তিন মাস আগেই বুক করে রাখেন। এর জন্য বিভিন্ন বয়সের টিকিট তিনি বুক করেন। এরমধ্যে তাদের নাম বয়স সবকিছুই লিপিবদ্ধ করা থাকে। এরপর যখনই কোন যাত্রী টিকিট বুক করতে যান এবং এজেন্টের মাধ্যমে তিনি যখন টিকিট বুক করতে চান, তখন তাকে সেই অনুযায়ী একটি নিশ্চিত টিকিট দেওয়া হয়। তবে এজেন্টের মাধ্যমে যে টিকিট আপনি পাবেন সেখানে কিন্তু আপনার নাম বয়স এবং লিঙ্গ সম্পর্কে সঠিক তথ্য থাকবে না। এজেন্টের দ্বারা বলা হয় আপনার কাছে কোন আইডি কার্ড চাওয়া হবে না কিন্তু যাত্রার সময় যদি টিকিট চেকার আপনার কাছ থেকে আইডি চান তাহলে তিনি দেখতেই পারেন

টিকিটে আপনার নাম বয়স এবং লিঙ্গ আইডির সাথে না মিললে আপনার নিশ্চিত আসন আপনি হারিয়ে ফেলতে পারেন। অন্যদিকে জরিমানা পরিশোধ করার পাশাপাশি জেলেও যেতে হতে পারে আপনাকে। ৪০০ টাকার স্লিপার টিকিটের পরিবর্তে আপনাকে ২০০০ টাকা জরিমানা দিতে হতে পারে। এজেন্টের কাছ থেকে টিকিট নেওয়া এড়িয়ে চলাটাই ভালো। সম্প্রতি রেলের তরফ থেকে এরকম অনেক এজেন্টকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে নিশ্চিত টিকিট বুক করছিলেন। তাই এই ধরনের এজেন্ট এর কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন.

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026