কীভাবে জেলাগুলিকে রেড, অরেঞ্জ, গ্রীন জোনে শ্রেণিবদ্ধ করেছে কেন্দ্র, জানুন আপনি কোনটির অধীনে

ফের বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ১৭ই মে পর্যন্ত অর্থাৎ আরও দুসপ্তাহ দেশে লক ডাউনকে দীর্ঘায়িত করা হল। এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করে জানাল এনএসআই-পিটিআই। এদিকে দেশে চলছে দ্বিতীয় দফার লক ডাউন। যার মেয়াদকাল আগামী ৩রা মে মধ্যরাত পর্যন্ত। এরপর আগামী ৪ঠা মে মধ্যরাত থেকে আগামী ১৭ই মে মধ্যরাত পর্যন্ত ফের দুসপ্তাহের লক ডাউন বর্ধিত করা হল।

দেশে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুও থেমে নেই। দেশে এখানো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫,০০ ০ এরও বেশি মানুষ, মৃত্যু হয়েছে ১,০০০ এরও বেশি। তবে সুস্থ হয়েছেন ৯,০০০ এর কিছু বেশি সংখ্যক মানুষ। কিন্তু গোটা দেশে লক ডাউন জারি থাকলেও সংক্রমণ ক্রমেই বাড়ছে। তাই আগামী ৪ঠা মে থেকে দু’সপ্তাহের লক ডাউন বাড়ানো হল।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক গত ৩০শে এপ্রিল ২০২০-এর আগে দেশের করোনা সংক্রমিত অঞ্চলগুলির অবস্থা নির্ণয় করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে দেশের জেলাগুলিকে তিনটি জোনের মাধ্যমে ভাগ করে তিনটি জোনের আওতায় বিভক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব জেলাগুলি গত ২১ দিনের মধ্যে নতুন কোনো কোভিড-১৯ সংক্রমণের খবর মেলেনি সেই জেলাগুলি গ্রিন জোনের আওতায় পড়বে। এছাড়া, যেসব জেলায় সংক্রমণের পরের আগামী ১৪ দিন আর নতুন কোনো আক্রান্তের খোঁজ পাওয়া যাবে না সেই জেলাগুলি অরেঞ্জ জোনে চিহ্নিত হবে। সবশেষে, যেখানে আক্রান্তের সংখ্যা অহরহ বাড়ছে এবং আরও নতুন করে আক্রান্ত হচ্ছে সেই স্থান গুলি রেড জোনের আওতায় পড়বে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026