এক রাশ মন খারাপ সঙ্গে নিয়ে শুক্রবার শেষ হল কি করে বলবো তোমাউ ধারাবাহিকের যাত্রা। শেষবারের মতো রাধিকা আর কর্ণের র সাজে সাজিয়ে তুললেন স্বস্তিকা দত্ত ক্রশল আহুজা। যদিও শুক্রবার এই ধারাবাহিকের শ্যুটিং পর্ব শেষ হলেও এখনো কিছুদিন জি বাংলার এই ধারাবাহিকের শেষের কিছু পর্ব আগামী কয়েকদিন রাত সাড়ে দশটায় টিভির পর্দায় সম্প্রচারিত হবে। ‘রাধিকা-কর্ণ’র প্রেমের সফর আগামী মাসের ৬ই অগস্ট শেষ হবে৷ শেষ হলেও এই জুটিকে এত তাড়াতাড়ি কি মানুষ ভুলতে পারবেনা।
তবে কথায় আছে সব কিছুর একটা শেষ আছে। এই ধারাবাহিকের যাত্রা শুরু হয়েছিল একবছর আট মাস আগে। শেষ দিন সেটের সকপ্ল কলাকুশলীর ছল মন খারাপ। হবে নাই বা কেন এই সেট জুড়ে সকলের কত স্মৃতি জড়িয়ে আছে। সহকারি নয় প্রত্যেকে হয়ে উঠেছিলেন এক পরিবার। শুক্রবার শেষ শ্যুটিং শেষ করে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় মন খারাপের কথা লিখলেন স্বস্তিকা। নিজের লেখনীর মধ্যে জানালেন রাধিকা সেন তাঁর জীবনে কতখানি গুরুত্বপূর্ণ চরিত্র।
ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল সকলের সাথে গ্রুপ ছবি। এই ছবির নীচে অভিনেত্রী লিখেছেন, ২৬শে নভেম্বর থেকে ২৩শে জুলাই… শেষ হল তবে এটা আজীবন থেকে যাবে আমার জন্য, স্বস্তিকার মধ্যে রাধিকাও থাকবে। বেশি কিছু লিখতে পারছি না….! ধন্যবাদ প্রযোজক প্রশান্ত রাঠি, সুমিত মিত্তলকে। ধন্যবাদ জি বাংলাকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং পুরো টিমকে…. রাধিকা আমায় অনেক অনেক কিছু দিয়েছে…. আমার দর্শকদের ধন্যবাদ, আমার টেকনিশিয়ানদের ধন্যবাদ, আমার টিমকে ধন্যবাদ… কি করে বলব তোমায়ের এই সাফল্য অসম্পূর্ণ আপনাদের ধৈর্য,ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং আর্শীবাদ ছাড়া। যদি আবার কালকের কল টাইমটা পেতাম। কি করে বলব তোমায় সব সময় স্পেশ্যাল ছিল, আছে আর থাকবে..!
শুধু স্বস্তিকাই নয়, আবেগঘন হয়ে পড়েছিলেন ধারাবাহিকের অন্য মূল চরিত্র ক্রুশল ও। তিনিও নিজের ইন্সটাগ্রামে শেষদিনের স্ক্রিপ্ট হাতে ধরে একটি সেটের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন- ‘বিদায় কি করে বলব তোমায়… আমার একটা অংশ সঙ্গে নিয়ে যাচ্ছে’। অবশ্য এই ধারাবাহিক শেষ হতেই তিনি বলিউডে পা রাখছেন। হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন অভিনেতা। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘দ্বীপ জ্বেলে যাই’ এর হিন্দি সিক্যুয়েল তৈরী হচ্ছে৷ সব ঠিকঠাক আগে মাস কয়েকের মধ্যেই সম্প্রচার শুরু হবে এই নতুন ধারাবাহিকের। তবে এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়াতে অনুরাগীদের ও মন খারাপ। অনেকেই দুঃখপ্রকাশ করেছেন। অনেকেই বলেছেন রাধিকা কর্ণ জুটিকে খুব মিস করবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…