বয়স বাড়ার সাথে সাথে চেহারার পরিবর্তন ঘটেছে? ভোটার কার্ডে থেকে গেছে কুড়ি বছরের আগের ছবি? ডকুমেন্টস ভেরিফিকেশনে সমস্যার মধ্যে পড়ছেন? এই জটিল সমস্যার সমাধান নিয়ে আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন সময়ে নিশ্চয়ই বিভিন্ন ক্ষেত্রে ভোটার কার্ড ব্যবহার করতে হচ্ছে আপনাদের। অথচ, ভোটার কার্ডে থাকা কয়েক দশক আগের ছবির সাথে বর্তমানে চেহারার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে ভোটার কার্ডে ছবি পরিবর্তন করার কথা চিন্তা করছেন। অথচ কিভাবে ভোটার কার্ডের সাথে নতুন ছবি আপডেট করা সম্ভব বুঝতে পারছেন না। তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।
প্রথমেই আমরা আপনাদের বলি, কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই ভোটার কার্ডে ছবি পরিবর্তন করতে পারবেন আপনি। এর জন্য কোন সরকারি অফিসে কিংবা সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। কিভাবে ভোটার কার্ডের ছবি পরিবর্তন করবেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
১. পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.nvsp.in) গিয়ে প্রথমে হোমপেজে ভোটার সার্ভিস ট্যাবে ক্লিক করুন।
২. এবার কারেকশন অপশনে ক্লিক করে নিজের ভোটার আইডি নম্বরটি লিখুন।
৩. নিজের ভোটার কার্ডের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে ভেসে উঠলে ছবির উপর ক্লিক করুন।
৪. এরপর পুরনো ছবির স্থানে নতুন ছবি আপডেট করুন।
আপনি শুধুমাত্র ছবি নয়, ভোটার কার্ডে থাকা যেকোনো ধরনের ভুল তথ্য সংশোধন করতে পারবেন বাড়িতে বসে। আর এই তথ্য সংশোধনের পর সেটি ভোটার কার্ডে আপডেট হতে ১৫-৩০ দিন পর্যন্ত সময় নেয়। এর মধ্যে আপনি চাইলে ভোটার আইডি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…