রাজ্য

প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল, দেখুন কোথায় জানা যাবে

আগামী ২২শে প্রকাশিত হবে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দুপুর তিনটে নাগাদ এই ফল প্রকাশ করা হবে। আগামীকাল অর্থাৎ ২৩ শে জুলাই বেলা ১১ টার পর থেকে স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে। মঙ্গলবার সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, ২২ শে জুলাই বিকেল চারটে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে, এসএমএসের মাধ্যমে এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট জেনে নিতে পারবেন।

সংসদে তরফ থেকে জানানো হচ্ছে এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানতে হলে আপনাকে আপনার ফোনের রাইট মেসেজ অপশনে লিখতে হবে WB12 তারপর স্পেস দিয়ে নিজের রোল নম্বর। এই মেসেজটি সরাসরি পাঠিয়ে দিতে হবে 56070 নম্বরে। কিন্তু অনেকের ক্ষেত্রে এখনো তাদের রোল নম্বর আসেনি। তাদের ক্ষেত্রে হয়তো সংসদের তরফ থেকে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তবে এখনো পর্যন্ত রোল নম্বর বিষয়ে কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

আপনারা নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থেকে ফলাফল এর ব্যাপারে জানতে পারবেন। এই ওয়েবসাইট গুলি হল wbresults.nic. in, www.exametc.com, www.westbengal.shiksha, www.results.shiksha

তাছাড়াও results.shiksha মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনার ফলাফল দেখতে পারেন আপনার। তবে এখনও মাধ্যমিকের মূল্যায়নের ফল উচ্চমাধ্যমিকের আগেই প্রকাশিত হবে। ২০ জুলাই ফল জানা যাবে বলে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত পর্ষদের তরফে কিছু জানানো হয়নি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026